বাংলা ছবি চ্যালেঞ্জের গানে নাচ রণবীর-আলিয়ার, মুগ্ধ শুভশ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি মূম্বইঃ নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: দেব-শুভশ্রীর সুপার হিট গান “বন্ধুরা এলোমেলো” গানের তালে এবার কোমর দোলালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট(Ranbir Kapoor Aliya Bhat)। বেনারসের গঙ্গার ঘাটে চ্যালেঞ্জ ছবির এই জনপ্রিয় গানের তালে পা মেলাতে দেখা গেল এই বলিউড দম্পতিকে। তবে বাস্তবে নয় সবটাই টেকনোলজির কারুকার্য, যা দেখে মুগ্ধ খোদ টলি অভিনেত্রী শুভশ্রী। এর আগে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র ছবির কেশরীয়া গানের সঙ্গে অক্ষয় কুমার এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের গান “দিল ডুবা” কে মিলিয়ে দিয়েছিলেন দর্শকরা। এবার একইভাবে চ্যালেঞ্জ ছবিতে দেব-শুভশ্রীর সুপার হিট “বন্ধুরা এলোমেলো” গানের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবির “কেশরীয়া” গানের ভিডিওকে মিলিয়ে দিলেন দর্শকরা।

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে থেকেই এই ছবির ‘কেশরিয়া’ গানটি নেট মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিল । সম্প্রতি প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে ‘কেশরিয়া’ গানের একটি ডান্স মিক্স প্রকাশ করা হয় । সেই ভিডিওতে অক্ষয় কুমার এবং ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত “দিল ডুবা” গানে নাচতে দেখা যায় রণবীর-আলিয়াকে। যা নেটিজেনদের নজর কেড়েছিল। এবার এক বাঙালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেব ও শুভশ্রী অভিনীত ‘বন্ধুরা এলোমেলো’ গানের সঙ্গে ‘কেশরিয়া’ গানের ভিডিয়োকে মিলিয়ে দিয়েছেন যা দেখে মনে হচ্ছে জনপ্রিয় এই বাংলা গানেই নাচছেন রণবীর-আলিয়া। ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। “কেশরিয়া” গানের চেয়েও দেব-শুভশ্রীর বাংলা গানই রণবীর-আলিয়ার এই ভিডিয়োতে বেশি মানাচ্ছে, এমনটাই মত নেটনাগরিকদের । ভিডিয়োর ভিউ সংখ্যা প্রায় ৬ লক্ষ ছুঁইছুঁই। ভাইরাল এই ভিডিয়ো নজর এড়ায়নি টলি অভিনেত্রী শুভশ্রীরও। ভিডিওটির প্রশংসা করে কমেন্ট বক্সে অভিনেত্রী লিখেছেন, “কী সুন্দর হয়েছে”।

প্রসঙ্গত দেব শুভশ্রী অভিনীত প্রথম ছবি ছিল চ্যালেঞ্জ এবং ঘটনাচক্রে রণ বীর কাপুর অভিনীত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র। এই ছবিতে অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্কে বাঁধা পড়েন রণবীর-আলিয়া ।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ