লোকমত মহারাষ্ট্রীয় পুরস্কার অনুষ্ঠানে জাতীয় পতাকা ওড়ালেন রণবীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের অন্যতম সফল অভিনেতা রণবীর সিং (Ranvir Singh)। ২০১০ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় রোমান্টিক কমেডি “ব্যান্ড বাজা বরাত” ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন রনবীর। ছবিতে তাঁর অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কারও জিতে নেন রণবীর। পরবর্তী কয়েক বছরে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানী’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘৮৩’ প্রভৃতি ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা করে নেন অভিনেতা। এবার লোকমত মহারাষ্ট্রীয় পুরস্কার অনুষ্ঠানে বিশেষ সম্মান পেলেন রণবীর সিং(Ranvirn singh)। মঙ্গলবার মুম্বইয়ে সমাজ ও সমগ্র মানবতার জন্য স্বপ্ন দেখার সাহস রাখার পুরস্কার হিসেবে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(aknath shinde) এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস রনবীর সিংকে এই সম্মানে ভূষিত করেন।

অনুষ্ঠানে রণবীরের পরনে ছিল সাদা রঙের স্যুট। মঞ্চে উঠে রণবীর বলেন “মহারাষ্ট্র আমার জন্মভুমি, আমার কর্মভূমি, আমার সব কিছু”। তিনি বলেন, আমি আজ যা কিছু হতে পেরেছি তার সবটাই আমার এই রাজ্যের জন্য, এই রাজ্যের সঙ্গেই জড়িয়ে রয়েছে আমার পরিচয়”। তিনি আরও বলে্‌ন, যে তিনি সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে যাবেন। এরপরই মঞ্চে ভারতের জাতীয় পতাকা হাতে তুলে নেন রণবীর।

পাশপাশি বৃহস্পতিবার ছিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিন। অনুষ্ঠান মঞ্চ থেকেই অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রণবীর সিংহ বলেন, তিনি সবসময় বিগ বি-র মতই হতে চেয়েছিলেন, এবং আগামী দিনেও সিনিয়র বচ্চনের আদর্শ মেনেই চলার চেষ্টা করবেন। সেইসঙ্গে অমিতাভের মতই ৮০ বছর বয়স পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকার চেষ্টা করবেন বলেও জানান রণবীর সিংহ।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’