চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সত্যিই কী ভাঙন ধরতে চলেছে ফড়িং ও ব্যাংকবাবুর মধ্যে? জোর গুঞ্জন নেট পাড়ায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সন্ধ্যা হলেই বাংলার ঘরে ঘরে চলে মিঠাই-উচ্ছেবাবু, বিক্রম-অনামিকা, ঋদ্ধি-খড়ি, নবাব-নন্দিনী, দীপা-সূর্যর গল্প। সিরিয়ালের নায়ক নায়িকারা বাংলার মা-বোনেদের কাছে হয়ে ওঠে ঘরের মানুষ। তাঁদের আনন্দে দর্শকরা খুশি হন, তাঁদের দুঃখে দর্শকদের চোখেও জল আসে। একইভাবে দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছে ফড়িং এবং তার ব্যাংকবাবু। ফড়িং এবং তার  ব্যাংকবাবুর হাত ধরেই অল্প কয়েক মাস আগে শুরু হওয়া আলতা ফড়িং ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। সিরিয়ালের মূল ইউএসবি ফড়িং ও তার ব্যাংক বাবুর রসায়ন। অথচ সেই জোড়িতে নাকি এবার ভাঙ্গন ধরতে চলেছে। এমনটাই গুজব ছড়িয়েছে নেটপাড়ায়। শোনা গিয়েছে, ব্যাংক বাবুর চরিত্রে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের(Arnab Bandhopadhay) বদলে নাকি এবার দেখা যাবে অভিনেতা অভিষেক বসুকে(Abhisek Bose) যা নিয়ে অর্ণব ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।

কিন্তু সত্যিই কি সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়? একটি বেসরকারি সংবাদ সংস্থাকে এই প্রসঙ্গে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় জানান, “অভ্র চরিত্রে আমিই অভিনয় করছি”। কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্য এইরকম গুজব ছড়ালো? জানা গিয়েছে, সম্প্রতি ব্যক্তিগত জীবনে একটু অসুস্থ ফড়িং-এর ব্যাংকবাবু অর্থাৎ অর্ণব বন্দ্যোপাধ্যায়। তাই শুটিং থেকে কিছুদিনের ছুটি নিয়েছেন তিনি। অন্যদিকে সিরিয়ালের গল্পে নতুন চরিত্রে প্রবেশ করছেন অভিষেক বসু। এই দুটি ঘটনা একসঙ্গে ঘটে যাওয়াতেই এইরকম গুজব ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত এর আগেও ‘রাগে-অনুরাগে’ ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন অর্ণব। তাই দর্শকদের মধ্যে গুঞ্জন ছড়ায় এবারেও হয়ত একইভাবে ধারাবাহিক থেকে সরে দাঁড়াবেন অর্ণব। উল্লেখ্য চলতি বছরের গোড়াতেই শুরু হয়েছে স্টার জলসার(Star Jalsha) নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন খেয়ালি মণ্ডল। মাত্র কয়েকদিনেই সবার প্রিয় হয়ে উঠেছে খেয়ালি-অর্ণব জুটি। অভিষেকের আগমনে ‘আলতা ফড়িং’-এর গল্পে নতুন কী চমক আসে তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’র মঞ্চে ক্যাপ্টেন হিসাবে দেখা যাচ্ছে অভিষেকক ।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ