চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জি বাংলা ছেড়ে স্টার জলসায় ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল-তিয়াসা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত কয়েক বছর ধরেই দর্শকদের অসাধারন কিছু ধারাবাহিক উপহার দিয়ে এসেছে বাংলা টেলিভিশনের দুই বেসরকারি চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা। দর্শক টানতে প্রতিদ্ধন্ধী দুই চ্যানেলের মধ্যে টক্কর চলে সমানে। এবার দর্শকদের আকৃষ্ট করতে গত কয়েক মাস ধরেই একাধিক নতুন ধারাবাহিক নিয়ে এসেছে স্টার জলসা কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় নতুন সংযোজন “বাংলা মিডিয়াম”। এই ধারাবাহিকের হাত ধরেই স্টার জলসায় (Star jalsha) ফিরছেন জি বাংলার ‘কৃষ্ণকলি’ খ্যাত জনপ্রিয় জুটি নীল-তিয়াসা(Neel-Tiyasa)।

সম্প্রতি স্টার জলসা চ্যানেলে এই নতুন ধারাবাহিকের প্রোমো সম্প্রচারিত হয়েছে। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের মেয়ে তিয়াসা বাংলা মিডিয়ামের পড়াশোনা করেছে। সেখানেই বাচ্চাদের বিজ্ঞানের দিদিমনি সে। কিন্তু কলকাতায় গিয়ে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে তিয়াসা। অন্যদিকে শহরের খ্যাতনামা ইংরেজি মিডিয়াম স্কুলের কর্মকর্তা নীল। এই স্কুল থেকেই চাকরির প্রস্তাব পায় তিয়াসা বাংলা আর ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করা দুই ছেলেমেয়ে মুখোমুখি হলে কি কি হবে তাই নিয়েই সেজে উঠবে এই ধারাবাহিকের গল্প।

উল্লেখ্য স্টার জলসার “ঠিক যেন লাভ স্টোরিতে” কাজ করেই অভিনয় জীবন শুরু করেছিলেন নীল। এরপর জি বাংলার তিনটি ধারাবাহিকে কাজ করছেন অভিনেতা। এবার দীর্ঘদিন পর আবার স্টার জলসায় ফিরছেন নীল। অন্যদিকে তিয়াশার এটা প্রথম স্টার জলসায় কাজ। এর আগেও জি বাংলার ধারাবাহিক “দেশের মাটির” জনপ্রিয় জুটি রাহুল রুকমাকে দর্শকদের কাছে ফিরিয়ে দিয়েছে স্টার জলসা তবে দেশের মাটির মত এখনও জনপ্রিয়তা পায়নি লালকুঠি। যদিও জি বাংলার কৃষ্ণকলি’ একটানা ৩০ সপ্তাহেরও বেশি টিআরপি টপার থেকেছে। নীল তিয়াসারও রাহুল রুকমার মত অবস্থা হবে কিনা তাই ভেবেই অনুরাগীদের মনে আশঙ্কা দেখা দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ