Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘উৎসবের দিনে বিধানসভা বসবে না’, জানিয়ে দিলেন পার্থ

সব ব্যাপারেই অধিকারীবাবু কথা বলেন, বিজেপির জননেতা হিসেবে এই ব্যাপারে তিনি কেন এটা করলেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মঙ্গলবারই চিঠি দিয়েছিল বিজেপির পরিষদীয় দল। বুধবারই তার জবাব দিলেন রাজ্য়ের পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘আমি খুব দ্ব্যার্থহীন ভাষায় বলছি, উৎসবের দিনগুলিতে বিধানসভার অধিবেশন বসবে না’। তবে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি পার্থ চট্টোপাধ্য়ায়।

তৃণমূলের মহাসচিব বলেন, ‘বিজেপির তরফে মনোজ টিগ্গা একটা চিঠি পাঠিয়েছেন। কেউ হয়তো ওনাকে বলেছেন। না জেনেই তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন। এর পরি তাঁর কটাক্ষ, সব ব্যাপারেই অধিকারীবাবু কথা বলেন, বিজেপির জননেতা হিসেবে এই ব্যাপারে তিনি কেন এটা করলেন না সেটা বুঝলাম না। তিনি টিগ্গার ঘাড়ে ফেলে দিলেন’। উল্লেখ্য, গতকালই বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা এক চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে বিধানসভার শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানান।

তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন, ১-১৮ নভেম্বরের মধ্যে রাজ্যে সনাতনী এবং আদিবাসীদের একগুচ্ছ উৎসব রয়েছে। এই সময়ের মধ্যে রয়েছে ধনতেরস, লক্ষ্ণীপুজো, কালীপুজো, দীপাবলি, ভ্রাতৃদ্বিতীয়া ও ছটপুজোর মতো উৎসব। আবার আদিবাসীদের দেওসি উৎসব রয়েছে তাই এই সময় অধিবেশন না রেখে পিছিয়ে দেওয়া হোক। এদিন পার্থ চট্টোপাধ্য়ায় জানিয়ে দিলেন, আমি তাঁদেরকে (বিজেপি) আশ্বস্ত করতে চাই উৎসবের দিনে বিধানসভা বসবে না। পাশাপাশি তিনি বিজেপির দিকে কটাক্ষ ছুঁড়ে বলেন, বিচিত্র রাজনৈতিক দল। আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। এদের মিউজিয়ামে রাখা উচিৎ।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: পাঁচ যুদ্ধ ক্ষেত্র, রাত পোহালেই শুরু হবে গণনা, অপেক্ষায় দেশ থেকে রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত