Morbi: কতজনের প্রাণ গেল, একমাত্র মা গঙ্গাই জানেন

অব্যাহত তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: কেবল সেতু ভেঙে পড়ার খবর পাওয়ার পরে পরে প্রশাসনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, প্রাণ হারাতেন পারেন বহু। রবিবার রাতে এই খবর লেখার সময় সরকারি বিবৃতিতে মৃতের সংখ্যা বলা হয়েছিল  ৩০। রাত যত গড়িয়েছে মৃতের সংখ্যা লাফিয়ে বেড়েছ। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ১৪১।  এই সংখ্যাটা বেলার দিকে আরও বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে কতজনের প্রাণ গেল, তা জানেন একমাত্র মা গঙ্গাই।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নদীর পাড়ে বহু মানুষ ছটপুজোয় ব্যস্ত ছিলেন। সেতুর চাঙর ওপরেও ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে তারা গঙ্গায় তলিয়ে যান। এখনও পর্যন্ত জানা যায়নি, গঙ্গার পাড়ে কতজন ছটপুজোয় ব্যস্ত ছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে গতকাল বলা হয়েছিল,  দুর্ঘটনার সময় সেতুতে ছিলেন পাঁচশোজন। সোমবার গুজরাত সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, এখনও পর্যন্ত ১১৭জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে যাদের আঘাত গুরুতর, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার মোরবি পুরসভার চিফ এগজিকিউটিভ অফিসার এসভি জালা জানিয়েছেন, ফিটনেস সার্টিফিকেট ছা়ড়াই সেতু খুলে দেওয়া হয়েছিল। তাঁর এই বয়ানে তোলপাড় গুজরাত। প্রশ্ন উঠছে,  ফিটনেস সার্টফিকেট ছাড়া সেতু খুলে দেওয়ার খবর তিনি কবে পেলেন – দুর্ঘটনার দিন? মেরামতির জন্য সেতু বন্ধ রাখার পর গত ২৬ অক্টোবর তা খুলে দেওয়া হয়। গত ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর – এই পাঁচদিন তাঁর কাছে কি এই সেতুর ব্যাপারে কোনও খবরই ছিল না? অ-বিজেপি সব দল সিবিআই তদন্তের দাবিতে সরব।

আরও পড়ুন ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খুলে দেওয়া হয় Morbi সেতু, বিস্ফোরক বয়ান পুরকর্তার

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক