কয়লা পাচার কাণ্ডে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে তলব ইডির

কয়লা পাচার কাণ্ডে এবার তলব করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। আগামী ১৮ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে এবার তলব করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। আগামী ১৮ নভেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন গোয়েন্দারা। চলতি নভেম্বর মাসের ১৮ তারিখে তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাইকে তলব করার বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস অবহিত রয়েছেন বলে জানিয়েছেন। তবে ইডির তলবে স্বরূপ বিশ্বাস হাজিরা যে এড়াবেন না, তা জানিয়ে দিয়েছেন মন্ত্রী। সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় তিনি জানান, ইডি তলব করেছে, সেই তলবের প্রেক্ষিতে হাজিরা দেবেন।

প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার পাঠানো ওই নোটিসে বলা হয়েছে, আগামী ১৪ নভেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দেওয়ার জন্য। পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে বিন্নি শর্মা নামে এক ব্যবসায়ী এবং আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসনকেও। আগামী ১৭ নভেম্বর দিল্লিতে ইডি দফতরে তাঁদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত এর আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে রাজ্যের খনি অঞ্চলের শাসকদলের নেতা ও পুলিশ আধিকারিকদের মধ্যে যোগসূত্র রয়েছে বলে দাবি করেছে সিবিআই। এই কাণ্ডে মূল অভিযুক্ত বিকাশ মিশ্র দেশ ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে। তার ভাই বিনয় মিশ্রকে সিবিআই গ্রেফতার করলেও সম্প্রতি জামিন পেয়েছেন। এই মামলায় আর্থিক লেনদেনের বিষয়ে জানতে আবার সক্রিয়তা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের