বাংলায় ক্রিকেট খেলতে এসে হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগুইআটি: বাংলায় ক্রিকেট খেলতে এসে হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার। ক্রিকেটারের ঘনিষ্ট মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল বাগুইআটি(Baguiati) থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর,দিল্লির ক্রিকেটারের ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

ধৃত তিনজনকে রবিবার বারাসাত আদালতে তোলা হয়। ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, রিশব চন্দ্র, শিবা সিংহ। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে বাগুইআটি থানার পুলিশ ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২ তারিখ গভীর রাতে দিল্লির বাসিন্দা ক্রিকেটার ভৈভব কাণ্ডপাল বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে বলে যে সে দিল্লির হয়ে ক্রিকেট খেলতে গত অক্টোবর মাসের ২৯ তারিখ রাজ্যে এসে সল্টলেকের(Saltlake) একটি অভিজাত হোটেলে ওঠেন। এরপর সে চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে আসলে তাকে চার জন যুবক একটি জায়গায় নিয়ে যায় এবং তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া(Social Media) ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তার কাছ থেকে অনলাইনে ষাট হাজার টাকা সহ তার সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে আরও খবর, ওই ক্রিকেটারকে ধৃতরা একটি ডেটিং সাইটের মাধ্যমে বেশ কয়েকজন যুবতীর ছবি দেখিয়ে তারমধ্যে একজন যুবতীর সাথে সময় কাটানোর নাম করে বাগুইআটি ৪৪ নং(Baguiati 44, Bus Stand) বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এরপরে ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাগুইআটি জগৎপুরে নিয়ে আসা হয়। এরপরে তার ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে তার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ধৃতরা। এই ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি ও সংলগ্ন অঞ্চল থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে(Barasat Court) তোলা হয়। শুধু ক্রিকেটার নয় এরা অনেক এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রে যেসব মহিলা এবং অন্যান্য ব্যক্তিরা যুক্ত আছে তাদের সন্ধানে পুলিশ অভিযান শুরু করেছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে