সম্পূর্ণ বিপদমুক্ত অভিনেত্রী রম্ভার পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ কিছুদিন আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী রম্ভা (Actress Rambha)। কানাডায় বাচ্ছাদের স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার সময় এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী ও তাঁর বাচ্ছারা। বাকিরা দুর্ঘটনা (Post accident) থেকে অল্পের জন্য রক্ষা (safe)  পেলেও রম্ভার মেয়ে সাশাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন সাশা ভালো আছেন এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছেন বলে নিজেই জানিয়েছেন অভিনেত্রী রম্ভা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাক্তন অভিনেত্রী একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন। অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়।

রম্ভা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে তাঁর বাচ্ছারা খুশির মেজাজে খেলায় ব্যাস্ত, তাঁরা আনন্দ করছে। এই ভিডিওর ক্যাপশনে রম্ভা লিখেছেন, “বাচ্ছারা এই সপ্তাহের শেষ থেকেই আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। বাচ্ছাদের সঙ্গে আমাদের জীবনও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। আমিও তাদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য আপ্রান চেষ্টা করছি”। উল্লেখ্য রম্ভা ও তাঁর বাচ্চাদের এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পরে। যা দেখে অবাক হন অভিনেত্রী। ভক্তদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রম্ভা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছিলেন, “আমার সমস্ত ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা যারা আমাদের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমার বাচ্চারা এবং আমি এখন নিরাপদ আছি। আমাদের জন্য প্রার্থনা করতে থাকুন. আপনাদের সকলের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি তাতে আমি অভিভূত। আমার বাচ্চারা নিরাপদ আছে, বিশেষ করে আমার মেয়ে সাশাও নিরাপদ। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। ধন্যবাদ”।

প্রসঙ্গত জুদওয়া, বন্ধন এবং কিয়ো কি ম্যা ঝুঠ না বোলতার মত একধিক জনপ্রিয় হিন্দি সিনেমায় রম্ভাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর ২০১০ সালে ব্যবসায়ী ইন্দ্রান পথমানাথনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রম্ভা এবং কানাডায় চলে যান। তাঁর তিনটি সন্তান রয়েছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে