রণবীর-আলিয়ার কন্যার জন্যে সুদূর পাকিস্তান থেকে বিয়ের প্রস্তাব

ইয়াসির এই পোস্টের মাধ্যমে তাঁর ছেলে কবিরের জন্য আলিয়া ও রণবীরের মেয়ের ভালোবাসার সম্পর্কের কথা বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের খ্যাতি শুধু দেশেই আটকে নেই গোটা বিশ্বেও তাঁদের সমান খ্যাতি। বিশেষ করে তাঁদের জীবনধারা জানতে আগ্রহী গোটা বিশ্ব। তাঁদের ব্যক্তিগত থেকে রাজনৈতিক, সিনেমেটিক জীবনধারা সবার কাছেই লোভনীয়। দেখতে দেখতে ২ দিন হয়ে গেল, কাপুর বংশের নবজাতক অভিনেত্রীর। কি অবাক হচ্ছেন তাই তো!

হ্যাঁ, বলিউডের পাওয়ারফুল দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সদ্যোজাত কন্যাই তো আগামী দিনের বলিউড অভিনেত্রী যে, তা বলাই বাহুল্য! গত ৬ নভেম্বর মাত্র আট মাস গর্ভাবস্থাতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। দীর্ঘ ৫ বছর সম্পর্কের পর গত ১৪ এপ্রিল ২০২২-এ গাঁটছড়া বাঁধেন ‘ব্রহ্মাস্ত্র’ তারকা জুটি। বিয়ের দু মাস পরেই ঘটা করে নিজের প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন আলিয়া। সেই অপেক্ষাতেই দিন গুনছিল গোটা দেশবাসী, অবশেষে অপেক্ষার অবসান গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। যদিও মেয়ের মুখ বা নাম কোনোটাই এখনও প্রকাশ্যে আসেনি।

কিন্তু এরই মধ্যেই রণবীর-আলিয়া কন্যার সঙ্গে নিজের ছেলের বিয়ের প্রস্তাব আনলেন এক পাকিস্তানি তারকা। যিনি আলিয়া-রণবীরকে শুভেচ্ছা না জানিয়ে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ইন্দো-পাকিস্তানের সম্পর্ক জুড়তে চাইলেন। তাই আগে-ভাগেই নিজের ছেলের জন্যে সম্বন্ধ নিয়ে চলে আসলেন তিনি, আর এই নিয়ে নেটপাড়ায় রীতিমতো হাসির রব উঠেছে। পাকিস্তানের বিখ্যাত ভিজে, অভিনেতা এবং হোস্ট ইয়াসির হুসেন রণবীর-আলিয়া কন্যাকে নিয়ে এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তুমুল চর্চা শুরু করেছে। ইয়াসির হোসেন পোস্টে কী লিখেছেন?

ইয়াসির হুসেন (yasir hussain) আলিয়া এবং রণবীরের ছোট্ট পরী সম্পর্কেও একটি আজব পোস্ট করেছেন। আসলে, আলিয়া কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকে অভিনন্দন পেতে শুরু করেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানি অভিনেতা ও উপস্থাপক ইয়াসির হুসেনও অভিনন্দন পেতে শুরু করেছেন। কিন্তু ওই পোস্টে তিনি আলিয়া ও রণবীরকে অভিনন্দন না জানিয়ে লিখেছেন, এবার পাকিস্তান এবং ভারতের এক হওয়া উচিত।

সঙ্গে জুড়েছেন তিনি তাঁর ছেলে কবির হুসেনের ছবি। পোস্টে লিখেছেন, ‘আজ কবির (ইয়াসিরের ছেলে) খুব খুশি। আমি দুই দেশের বন্ধুত্বের জন্য প্রস্তুত।’ আর ইয়াসির হুসেনের এই পোস্ট দেখেই অনেকেই প্রথমে বুঝতে না পারলেও সোশ্যাল ব্যবহারকারীরা পোস্টটির বিভিন্ন অর্থ বের করে নিতে প্রস্তুত। অনেক ব্যবহারকারী বলেছেন যে, ইয়াসির এই পোস্টের মাধ্যমে তাঁর ছেলে কবিরের জন্য আলিয়া ও রণবীরের মেয়ের ভালোবাসার সম্পর্কের কথা বলেছেন। যাতে তাঁদের আত্মীয়তা দৃঢ় হয়। এই নিয়েই এখন লোকেরা ইয়াসিরকে রীতিমতো ট্রোল করতে শুরু করেছে।

ইয়াসির হোসেন কে?

ইয়াসির হুসেন পাকিস্তানি বিনোদন জগতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। উপস্থাপক ছাড়াও তিনি একজন জনপ্রিয় অভিনেতা। এছাড়াও ইয়াসির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইকরা আজিজের স্বামীও। ২০১৯ সালে করাচিতে ইকরা এবং ইয়াসিরের একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের দু বছর পর ২৩ জুলাই ২০২১ সালে ইয়াসির ও ইকরার পুত্র সন্তানের জন্ম হয়। দম্পতির ছেলের নাম দিয়েছেন কবির হোসেন।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ