২০২৪ সালে ক্ষমতায় আসবে না বিজেপি, কৃষ্ণনগরে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মমতা

২০২৪ এ ক্ষমতায় আসবে না বিজেপি (BJP)। বুধবার নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগরে (Krishnanagar) এ কথা জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী লোকসভা (General Election) নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি (BJP)। বুধবার নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগরে (Krishnanagar) জনসভায় এ কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বক্তৃতায় একাধিক বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি কীভাবে পরাজিত হবে তার ব্যাখ্যা নিজেই দেন তৃণমূল সুপ্রিমো। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘২০২৪ এ বিজেপি ক্ষমতায় আসবে না। আসতে পারে না। কারণ আগের বার বিহার-ঝাড়খন্ডে তাদের সরকার ছিল। বিহার-ঝাড়খন্ড কোথাও নেই। কর্নাটকে হারবে। কেরলে হারবে। তামিলনাড়ুতে আমার বন্ধুর সরকার। গুজরাটে আগের বার সব সিট পেয়েছিল। ষাটে ষাট। উত্তর প্রদেশে সব পেয়েছিল। এবার কি মনে করেন সব সিট পাবে?’

পাশাপাশি নির্বাচন এলে যে বিজেপি নাগরিকত্ব ইস্যু নিয়ে রাজনীতি করতে ঝাঁপিয়ে পড়ে, সেই বিষয়টিও এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই বিজেপির এনআরসি বা সিএএ নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তিনি আরও বলেন, ‘আপনারা ভোট দিয়ে এমএলএ নির্বাচন করেন, এমপি নির্বাচন করেন, পঞ্চায়েত নির্বাচন করেন, জেলা পরিষদ নির্বাচন করেন। আপনার ভোটেই তো নরেন্দ্র মোদী জিতেছে। প্রধানমন্ত্রী হয়েছে। রানাঘাটের সব ভোট তো নিয়ে গিয়েছে। উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কী করে? আপনাদের যদি ভোটাধিকার না থাকে। আপনাদের যদি ভোটাধিকার না থাকে, তাহলে আমাদের জিতিয়েছেন কী করে? এটা পুরো মিথ্যে কথা।’ মতুয়াদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মতুয়া ভাই-বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক। পুরোপুরি নাগরিক। আপনাদের উপর কোনও রকম কেউ কিছু করতে পারবে না। মনে রাখবেন আমি বড় মার চিকিৎসা একা করেছি। আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে দেব না। আমি জীবন দিতে তৈরি। নাগরিকত্ব কাড়তে দেব না।’

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের