পোষ্য কামড়ালে ১০ হাজার টাকা গুনাগার মালিকের, নয়া নিয়ম নয়ডায়

এবার নয়ডায় কারও পোষ্য কাউকে কামড়ালে, আক্রান্তকে ১০ হাজার টাকা দিতে হবে পোষ্যের মালিককে। দিতে হবে চিকিৎসার খরচও।

Share:

নিজস্ব প্রতিনিধি : গত কয়েকদিনে বেশ কয়েকটি কুকুরের কামড়ানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। যার জেরে কড়া পদক্ষেপ নিল নয়ডার স্থানীয় প্রশাসন। এবার কারও পোষ্য কাউকে কামড়ালে, আক্রান্তকে ১০ হাজার টাকা দিতে হবে পোষ্যের মালিককে। দিতে হবে চিকিৎসার খরচও। আগামী বছরের ১ মার্চ থেকে লাগু হবে এই নিয়ম।

শনিবার নয়ড়া অথরিটির তরফে একটি বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই পোষ্য কুকুরের আক্রমণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৩ সালের পয়লা মার্চ থেকে কারও পোষ্য কুকুর বা বেড়াল যদি কাউকে আক্রমণ করে, সেক্ষেত্রে মালিককে ১০ হাজার টাকা দিতে হবে। এরপর পাশাপাশি চিকিৎসার খরচও বহন করতে হবে পোষ্যের মালিককে। তবে ওই বৈঠকে এই টাকা দেওয়া ছাড়াও একাধিক গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। পোষ্যদের নির্বীজকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। নির্দেশিকা অমান্য করলে ২০০০ টকা জরিমানা করা হবে প্রতিমাসে। রাস্তায় থাকা সারমেয়দের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে গাইডলাইনে। এছাড়া পোষ্যরা রাস্তায় বেরিয়ে শৌচকর্ম করলে তা সাফ করার দায়িত্ব মালিকেরই।

প্রসঙ্গত, গত কয়েকদিনে পরপর পোষ্য কুকুরের কামড়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। গাজিয়াবাদে লিফটের ভিতর পোষ্যকে নিয়ে উঠেছিলেন মহিলা। সেখানেই একটি পড়ুয়া ছিল। ওই সারমেয়টি ঝাঁপিয়ে পড়ে পড়ুয়ার উরুতে একটা কামড় বসিয়ে দেয়। দিল্লিতে লিফটে জার্মান শেপার্ড আক্রমণ করে এক জোম্যোটো ডেলিভারি বয়কে। তাঁর গোপনাঙ্গে কামড় বসায় কুকুরটি। নয়ড়ায় একটি সাত মাসের শিশুকে খুবলে খায় সারমেয়। একের পর এক এহেন ঘটনার জেরে নয়ড়ায় এই নয়া নিয়ম জারি বলেই মনে করা হচ্ছে।

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা