ব্যান্ডেলের স্কুলে উদ্ধার ৩টি তাজা বোমা, আতঙ্ক

দেখা হচ্ছে কে বা কারা এই বোমাগুলি বিদ্যালয় চত্বরে রেখেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাসীরা স্কুলের (SCHOOL) সামনে দিয়ে রাস্তা পেরোচ্ছিলেন। তখনই কেউ দেখতে পেয়েছিলেন স্কুল চত্বরে পড়ে আছে বোমা। এরপরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য। দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে ৩টি তাজা বোমা পড়ে আছে। নলডাঙা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তদন্তে নেমেছে ব্যান্ডেল থানার পুলিশ।

বিদ্যালয়ের মাঠে বোমা (BOMB) পড়ে থাকতে দেখে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জানা গিয়েছে, বিদ্যালয়ে ঢুকতে হলে যে জায়গা পেরোতে হয়, সেখানেই রাখা ছিল বোমাগুলি। এরপরেই গ্রামবাসীর উদ্যোগে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে ঢোকা বন্ধ করা হয়। স্কুল খোলার কিছুক্ষণ আগেই ঘটেছে এই বোমা উদ্ধার হওয়ার ঘটনা। তাজা বোমার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে। তা না হলে যে কোনও সময় ঘটে যেতে পারত বড় ধরণের দুর্ঘটনা।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দেখা হচ্ছে কে বা কারা এই বোমাগুলি বিদ্যালয় চত্বরে রেখেছিল। আরও বোমা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও। দুষ্কৃতীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। এলাকা জুড়ে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা