চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বারুইপুরে ভূমি রাজস্ব আধিকারিকের বাড়িতে বোমাবাজি

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি। অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমাবাজির ঘটনায় ভেঙে যায় বাড়ির জানালার কাচ। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। গোটা ঘটনায় আতঙ্কিত বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত ভূমি রাজস্ব আধিকারিক (ex official) ও তাঁর স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা জেলার (south 24 parganas) বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিকুঞ্জবিহারী দাস। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি রাজস্ব দফতরে কাজ করতেন তিনি। বেশ কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন নিকুঞ্জবিহারী বাবু। তাঁর অভিযোগ, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে চেপে আসে। ধপধপি রোড লাগোয়া তাঁর বাড়ির জানালা লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ তাঁর। বোমাবাজির পর ধোঁয়ায় ভয়ে যায় প্রাক্তন সরকারি কর্মীর বাড়ি।

অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু রাতের আঁধারে কেন এই বোমাবাজি তা এখনও স্পষ্ট নয়। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে এই হামলা নাকি পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে কারা এই হামলা করল তাদের খোঁজে তৎপরতা শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার বিষয়ে বাড়ির বাসিন্দা বৃদ্ধ দম্পতিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ