সাকেত হার্ট পেশেন্ট, তারপরেও দুবার গ্রেফতারি কেন, প্রশ্ন তৃণমূলের

দলের জাতীয় মুখপাত্র সাকেত গোয়েলকে গ্রেফতার করা যে ভুল ছিল সেটাই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এলে তৃণমূলের প্রতিনিধিদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের(TMC) জাতীয় মুখপাত্র(National Spokesperson) সাকেত গোখেলকে(Saket Gokhel) গুজরাত পুলিশের গ্রেফতারির ঘটনায় যে দল চুপ করে বসে থাকবে না সেটা অনেক আগেই বুঝিয়ে দিয়েছে বাংলার শাসক দল। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিল এই বিষয়টি নিয়ে তাঁরা জাতীয় নির্বাচন কমিশনকে(Chief Election Commission) অভিযোগ জানাবেন। কেননা যে সময়ে সাকেতকে গুজরাত পুলিশ গ্রেফতার করেছিল তখন গুজরাটে বিধানসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু ছিল। সেই সময়ে সে রাজ্যের পুলিশও ছিল নির্বাচন কমিশনের অধীনে। তারপরেও কী ভাবে গ্রেফতারি? সেই প্রশ্ন তুলেই সোমবার নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে দেখা করল তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধিদল। তাতে ছিলেন রাজ্যসভার দলীয় নেতা ডেরেক ও ব্রায়েন, উপদলনেতা সুখেন্দুশেখর রায়, দলের লোকসভার সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল ও রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে গিয়ে তাঁরা সরাসরি প্রশ্ন ছোঁড়েন, ভোটের সময় নির্বাচন কমিশনের আওতায় থাকা গুজরাত পুলিশ কী ভাবে গ্রেফতার করল সাকেত গোখলেকে?

আরও পড়ুন শুভেন্দুর জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্ন বঙ্গ বিজেপির অন্দরেই

সেই বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সৌগত রায় জানান, ‘আমরা সাকেতের গ্রেফতারির প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়েছি। সেখানে আমরা জানিয়েছি, সাকেত একজন হার্ট পেশেন্ট। সে সব কথা মাথায় না রেখেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় তো রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে ছিল। কীভাবে তারপরও এটা হল? একই ঘটনায় দু’বার এফআইআর দায়ের। একবার আমদাবাদে ও দ্বিতীয়বার মোরবীতে। আর তাঁকে যে হয়রানির উদ্দেশ্যেই গ্রেফতার করা হয়েছিল, তাও স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কমিশনের আওতাধীন পুলিশ কীভাবে এমনটা করতে পারে? এটাই আমরা জানতে চেয়েছি। সাকেতকে গ্রেফতারির সময় বলা হয়েছিল, সেই টুইটটি ধারা ১২৫ উলঙ্ঘন করেছে। কিন্তু আমরা কমিশনকে জানিয়েছি, কখনওই সাকেতের টুইটটি ওই ধারা উলঙ্ঘন করেনি। সাকেতকে অন্যায় ভাবে গ্রেফতার করা হলেও, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। পরেশ তো আবার বাঙালি বিদ্বেষী মন্তব্য করেছিলেন। নির্বাচন কমিশন আমাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী