আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিষেবা স্বাভাবিক হতেই তিনগুণ ভাড়া বাড়ল ট্রেনে! সমস্যায় নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের অনুমতিতে করোনা বিধিনিষেধের মধ্যেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে লোকাল ট্রেন। দীর্ঘ পাঁচমাসের অপেক্ষার পর রাজ্যে ট্রেন চালু হয়েছে খুশি হকার থেকে নিত্যযাত্রীরা। কিন্তু এই সুযোগেই অতিরিক্ত ভাড়া গুনছে বর্ধমান থেকে কিছু লোকাল ও বিশেষ ট্রেন। যাতে রীতিমত ক্ষিপ্ত নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত এত দিন ট্রেনে ভাড়া যেখানে ১০ টাকা ছিল, সোমবার থেকে তা এক লাফে বেড়ে হয়েছে ৩০ টাকা। ঠিক তেমনই, বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।

যদিও রেলের আধিকারিকরা বলছেন এটা শুধুমাত্র ৫০ শতাংশ যাত্রী তোলার জন্য বাড়ানো হয়েছে ভাড়া। আর ভাড়া বাড়ালেই মানুষ ট্রেনে কম উঠবেন ও কোভিড বিধি মানা হবে। এই ‘হাস্যকর’ কারণ দেখিয়ে বেশি ভাড়া নিয়ে ক্ষুদ্ধ নিত্যযাত্রীরা। সমস্যায় পড়েছেন সকলেই। বর্ধমান-হাওড়া মেন ও কর্ড শাখায় লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিতই রয়েছে। ওই শাখায় ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেনে ভাড়া বাড়েনি বলেই জানা গিয়েছে। এই বিষয়ে বর্ধমানের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ‘যে রেল শাখায় মেমু (মেনলাইন ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন চলে, সেখানে ট্রেনের ভাড়া বেড়েছে। বর্ধমান কাটোয়া শাখায় যে হেতু ইএমইউ ট্রেন চলে, তাই সেখানেও যাত্রী ভাড়া অপরিবর্তিত রয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, রেলের ভাড়া এক বছরের জন্য ঠিক করা হয়। তবে এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি।’

ট্রেনের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, প্যাসেঞ্জার ও মেমু ট্রেনে এখন থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত টিকিটের ভাড়া নেওয়া হচ্ছে। কারণ, অতিমারি পরিস্থিতিতে প্যাসেঞ্জার এবং মেমু ট্রেন স্পেশাল হিসাবে চলছে। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণের জন্য এই বিশেষ ব্যবস্থা।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ