‘অগ্নি-৫’ –এর সফল উ‍ৎক্ষেপণ, আঘাত হানতে পারবে বেজিংয়ে

বৃহস্পতিবার বিকেলে ওড়িশার চাঁদিপুরের আবুল কালাম দ্বীপ থেকে ওই উ‍ৎক্ষেপণ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিনা লালফৌজের সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের সংঘর্ষের ঘটনার এক সপ্তাহের মধ্যেই পারমানবিক অস্ত্র বহনে সক্ষম  ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের সফল উ‍ৎক্ষপণ করল ডিআরডিও। বৃহস্পতিবার বিকেলে ওড়িশার চাঁদিপুরের আবুল কালাম দ্বীপ থেকে ওই উ‍ৎক্ষেপণ করা হয়। ৫৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫। অর্থা‍ৎ চিনের রাজধানী বেজিং পর্যন্ত আঘাত হানতে পারবে। যদিও তাওয়াংয়ে সেনা সংঘর্ষের পরেই এদিন তড়িঘড়ি করে অগ্নি-৫ উ‍ৎক্ষপণ করা হয়েছে বলে মানতে রাজি হয়নি প্রতিরক্ষা মন্ত্রক। বরং এদিনের উ‍ৎক্ষেপণকে রুটিন টেস্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

গত নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিল চিনা ও ভারতীয় সেনারা। সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হন। ওই সংঘর্ষের পরে যথেষ্টই চাপে মোদি সরকার। বার বার কেন চিন সীমান্ত পেরিয়ে আক্রমণ চালাচ্ছে তা নিয়ে কেন্দ্রের জবাব চেয়েছে বিরোধীরা। ফের সংঘর্ষের ঘটনা এড়াতে ইতিমধ্যেই অরুণাচলের আকাশে চক্কর মারতে শুরু করেছে ভারতীয় যুদ্ধবিমান। আর এবার তড়িঘড়ি করে ক্ষেপণাস্ত্র উ‍ৎক্ষেপণ করা হল। ডিআরডিও’র নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে ‘অগ্নি-৫’।

এদিন অবশ্য কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধ্যার আকাশে এক রহস্যময় আলো লক্ষ্য করা যায়। ওই আলো ঘিরে রহস্য দানা বাঁধে। মহাকাশ বিজ্ঞানীরাও ধন্দে পড়েন। প্রতিরক্ষা মন্ত্রকের আনুষ্ঠানিক ঘোষণার পরে রহস্যে যবনিকাপাত পড়ে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?