ফ্রান্সের জেতার আশায় বুক বেঁধেছে গঙ্গার পাড়ের শহর চন্দননগর

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দননগর:দীর্ঘ চার বছর পর এবারও বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স। মুখোমুখি হবে ফুটবলের জাদুকর মেসির দেশ আর্জেন্টিনার। এককালের ফ্রান্সের উপনিবেশ চন্দননগরবাসী চিরকালই ফ্রান্সকে নিয়ে তাদের গর্বের অন্ত নেই। এখানকার রাস্তাঘাট, স্থাপত্য শিক্ষা সংস্কৃতি সবের মধ্যেই মিশে রয়েছে ফরাসি আভিজাত্য। তাই রবিবারের বিশ্বকাপ ফাইনালে অধিকাংশ নগরবাসীর সমর্থন রয়েছে ফ্রান্সের(France) দিকে। গত এক মাস ধরে সংগ্রাম করে ফ্রান্স বিশ্বকাপ(World Cup) ফুটবলের ফাইনালে পৌঁছয় । এখানকার আপামোর জনসাধারণ খুশিতে আত্মহারা। গত কয়েকদিন ধরেই চন্দননগরের অলিগলিতে  ঝুলছে ফ্রান্সের পতাকা। বাড়িগুলো ফ্রান্সের লাল নীল সাদা রংয়ের পতাকার রঙে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে।

নাওয়া খাওয়া ভুলে এখানকার দর্জিরা এক নাগারে সেলাই করেন ফ্রান্সের পতাকা। শনিবার রাত থেকেই চন্দননগরের(Chandannagar) প্রতিটি কোনায় শোভা পায় লাল নীল এবং সাদা রঙের ফ্রান্সের ফরাসি ফ্লাগ এবং ফ্রান্সের মহতারু কাদের ছবি দেওয়া ফ্লেক্স ব্যানার। এখানকার মিষ্টির দোকানগুলোতেও ফরাসি খেলোয়াড় দের আদলে তৈরি করা হয়েছে মূর্তি। সেগুলোও শোভা পাচ্ছে তাদের দোকানের শো কেসে। পাশাপাশি চন্দননগরের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় নাম কানাইলাল বিদ্যামন্দিরের, সেই স্কুলের ক্রীড়া প্রেমী শিক্ষক বিকাশ সাউ নেমে পড়েছেন ময়দানে। তিনি একটি ফ্রান্সের রাজার মুকুট তৈরি করেছেন ।

রবিবার বিশ্বকাপ ফাইনালের দিন সকাল থেকে তিনি সেই মুকুটটি পড়ে সারা চন্দননগর প্রদক্ষিণ করেন। তিনি চন্দননগরবাসীকে আহ্বান জানিয়েছেন, আপনারা রবিবার রাতে সবাই মিলে আসুন আমরা ফ্রান্সকে সাপোর্ট করি। আবার যেন ফ্রান্স গতবারের মতন এ বছরও বিশ্ব ফুটবল আঙ্গিনায় শীর্ষে উঠতে পারে। সব মিলিয়ে ফাইনালের আর কয়েক ঘন্টা বাকি। টগবগ করে ফুটছে একদা ফ্রান্সের গর্ব চন্দননগর। গঙ্গার(Ganga) ধারে স্ট্যান্ডে শীতের হিমেল হওয়ার স্পর্শে গা লাগিয়ে ফুটবল তাপের উত্তাপ নিতে প্রস্তুত। তাদের আশা গতবারে যেমন লুকা মাদ্রিজের দেশ ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবারেও তারা মেসিদের আর্জেন্টিনাকে টেক্কা দিয়ে তাদেরই বিজয়ীর শিরোপা উঠবে ফ্রান্সের মাথায় ।এই আশায় বুক বেঁধেছে চন্দননগরবাসী।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর