Loading live market data...
Loading active stocks...
Connecting...

Chhattisgarh: মহিলাকে ৫১ বার স্ক্রু ড্রাইভারের খোঁচা, অবশেষে মৃত্যু

যুবককে গ্রেফতার করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কোরবা (ছত্তিশগড়): মহিলার সঙ্গে ফোনে আলাপ। পরে সেই আলাপ ঘন হয়। দুইজনের কথাবার্তা চলত টেলিফোনে। গত ২৪ ডিসেম্বর ওই মহিলা ফোনে কথা বলতে অস্বীকার করলে যুবক তার বাড়িতে হাজির হয়। দরজা খুলে মহিলাকে ধাক্কা মেরে ফেলে মুখ বালিশ দিয়ে চেপে ধরে স্ক্রু ড্রাইভার দিয়ে খোঁচাতে থাকে। চিৎকার আর যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

ঘণ্টাখানেক বাদে মহিলার ভাই বাড়ি ফেরে। দরজা খোলা থাকায় তাঁর সন্দেহ হয়। ঘরে ঢুকে দেখে বোন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে রয়েছে। শরীরের এখানে গর্ত, ওখানে গর্ত। সন্দেহ গিয়ে পড়ে ওই ব্যক্তির ওপর। ভাই দ্রুত থানায় পৌঁছে দায়ের করে খুনের মামলা। পুলিশ খুনিকে গ্রেফতার করেছে।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে কোরবার দক্ষিণ পূর্ব কোল্ডফিল্ড লিমিটেডের কলোনিতে। পুলিশ এই খুনের খবর দিতে গিয়ে জানিয়েছে, ধৃত যুবক একসময় বাস কন্ডাক্টর ছিল। কন্ডাক্টরি করতে করতে মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। যুবক যে বাসের কন্ডাক্টর ছিল, সেই বাসে যাওয়া-আসা করত মহিলা। একে অন্যের প্রেমে পড়লেও মহিলা পরবর্তী সময়ে ওই যুবকের সঙ্গে দূরত্ব তৈরি করে। অন্যদিকে, যুবক কর্মসূত্রে চলে যায় আহমেদাবাদে। সেখানে থাকাকালীন দু’জনের সঙ্গে ফের ফোনে শুরু হয় কথাবার্তা। ২৪ তারিখও যুবক মহিলাকে ফোন করলে মহিলা ফোনে কথা বলতে অস্বীকার করলে খুনের পরিকল্পনা করে। 

আরও পড়ুন চেয়ারে বসা নিয়ে বিবাদ, সহকর্মীকে চড় বিজেপি নেত্রীর 

মমতার নিরাপত্তায় কোনও গাফিলতি নয়, কলকাতার সিপিকে কড়া বার্তা শুভেন্দুর

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার