আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পাওয়া ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থকে উন্নত চিকি‍ৎসার জন্য প্রয়োজনে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বুধবার সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘ঋষভের চিকি‍ৎসার বিষয়টির উপরে বিশেষ নজর রাখছেন বোর্ড সচিব জয় শাহ। মুম্বইতে অস্ত্রোপচারের পরে যদি প্রয়োজন হয়, তাহলে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। তরুণ ক্রিকেটারকে দ্রুত মাঠে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গত ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি থেকে দেহরাদুন যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁর গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই গাড়িটি দাউ-দাউ করে জ্বলতে থাকে। কোনওক্রমে উইন্ডস্ক্রিন ভেঙে বাইরে বেরিয়ে আসেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেহরাদুনের এক ব্বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকি‍ৎসায় তেমন উন্নত না হওয়ায় পন্থকে দেহরাদুন থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে মুম্বইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বাণিজ্যনগরীর কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে পন্থের চিকিৎসা হবে। হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দিনশ পার্দিওয়ালার নেতৃত্বে ভারতীয় ক্রিকেটারের হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার হবে। উইকেটরক্ষক-ব্যাটারের চিকিৎসার উপরে পুরো নজরদারি চালাচ্ছে বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ডের সদস্যরা। যদি মুম্বইতে অস্ত্রোপচার সফল না হয় তাহলে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ