বঙ্গে আবারও পাথর নিশানায় বন্দে ভারত এক্সপ্রেস

বাংলায় আবারও হামলার শিকার হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এদিন পাথর ছোঁড়া হয় ট্রেনের C-5 কামরা লক্ষ্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যদিন হামলার শিকার হওয়া শুরু হয়েছে হাওড়া(Howrah) ও নিউ জলপাইগুড়ির(New Jalpaiguri) মধ্যে চলাচল করা বন্দে ভারত এক্সপ্রেসের(Vandebharat Express)। সোম সকালেও তাকে পরতে হয়েছে পাথর বৃষ্টির মুখে। রবিবারও সে পড়েছিওল পাথর ছোঁড়ার মুখে। কার্যত যাত্রা শুরুর পরে এই নিয়ে চতুর্থবার বন্দে ভারত এক্সপ্রেস পড়ল আক্রমণের অভিমুখে। এর মধ্যে ২ বার সে আক্রান্ত হয়েছে বিহারে আর ২ বার এই বঙ্গের বুকে। সোমবার ঘটনাটি ঘটে চন্দনপুর(Chandanpur) ও বর্ধমান(Burdhwan) স্টেশনের মাঝে। রেল ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তও শুরুও হয়েছে। পাশাপাশি রাজ্য রাজনীতিতে বিতর্কও বেঁধেছে। এদিনের ঘটনায় C-5 কামরাটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। তাঁরা সকলেই নিরাপদ আছেন। তবে বার বার বন্দে ভারত এক্সপ্রেসের ওপর এই হামলার ঘটনায় এবার কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে। রেলের অনুমান বার বার এই ধরনের হামলার ঘটনায় আগামী দিনে এই ট্রেনে সিট বুকিংয়ের ঘটনা অনেকটাই কমে যেতে পারে। এর পাশাপাশি রেলের আধিকারিকদের একাংশের অনুমান বার বার এই ধরনের হামলার ঘটনা ঘটলে হয়তো কেন্দ্র সরকার বাধ্য হবে এই ট্রেন চলাচল বন্ধ করে দিতে। ঘটনার জেরে এদিন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এই ঘটনার পিছনে কোনও গোষ্ঠীর লোকেরা থাকতে পারেন যারা চান না এই ট্রেনটি চালচল করুক। তবে তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, শুধু বাংলার বুকেই নয় বন্দে ভারত এক্সপ্রেস এখনও পর্যন্ত ৩৬ বার আক্রমণের শিকার হয়েছে গোটা দেশে। 

আরও পড়ুন আবারও বিক্ষোভ আন্দোলনে অচালাবস্থা বিশ্বভারতীতে

তবে এদিনের ঘটনার পরে সব থেকে চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য সময় যখন তিনি সব বিষয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ করেন এদিন কিন্তু তিনি সেই রাস্তায় হাঁটেননি। বরঞ্চ তিনি জোর দিয়েছেন জিআরপি, রাজ্য পুলিশ ও সিআরপিএফের মধ্যে সমন্বয়ের ওপর। তাঁর দাবি, এই ধরনের ঘটনা যেভাবেই হোক আটকাতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। তাঁদের বোঝাতে হবে রেলের সম্পদ জাতীয় সম্পদ। তাঁকে আগলে রাখতে হবে। সুন্দর সুন্দর ট্রেনকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। এদিনের ঘটনা বাংলার লজ্জা। কিন্তু সচেতনতা ও নিরাপত্তা বাড়াতেই হবে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭