বিশ্বে করোনার ছোবলে একদিনে মৃত্যু ১,৫৮৭ জনের, শুধু জাপানেই ৪৮০

বিশ্বের চারটি দেশে করোনার দৈনিক মৃত্যু একশ'র গণ্ডি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দৈনিক সংক্রমণ সামান্য স্বস্তি দিলেও করোনাভাইরাসের দৈনিক মৃত্যু লাগাতার উদ্বেগ বাড়িয়ে চলেছে। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারণ ভাইরাসের ছোবলে আরও প্রাণ হারিয়েছেন এক হাজার ৫৮৭ জন। তার মধ্যে শুধু জাপানেই মৃত্যু হয়েছে ৪৮০ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৩ জন মারা গিয়েছে। জামানিতে ১৫০ জন এবং ফ্রান্সে ১০১ জন মারণ ভাইরাসের থাবায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গত ২৪ ঘন্টায় চার দেশে করোনার ছোবলে  শতাধিক মানুষের মৃত্যু সবাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার ‘ অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে আরও ৩ লাখ ১৯ হাজার ২৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ৬৭ কোটি  ৩ লক্ষ ৭১ হাজার ৩৩২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পরেছে। নতুন করে এক হাজার ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। যার ফলে বিশ্বে করোনার ছোবলে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৬৭ লক্ষ ২৪ হাজার ২০৩ জনে। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ১৫ লক্ষ ৫৪ হাজার ৬০৩ জন।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে আরও এক লক্ষ ৪৪ হাজার ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ৩৯ হাজার ৭২৬, তাইওয়ানে ২১ হাজার ৭৩৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আরও ২০ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন।

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়