আজ তিন রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা

দুপুর আড়াইটে নাগাদ নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিন রাজ্য মেঘালয়. ত্রিপুরা ও নাগাল্যান্ড বিধানসভা ভোটের নির্ঘন্ট বুধবার ঘোষণা করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার ও কমিশনের বাকি দুই সদস্য রঙ্গ ভবনে সাংবাদিক সম্মেলন করবেন। মেঘালয়ের চলতি বিধানসভার মেয়াদ শেষ হবে ১৫ মার্চ। অন্য়দিকে, নাগাল্যান্ড ও ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হবে যথাক্রমে ১২ এবং ২২ মার্চ।

জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার-সহ কমিশনের এক উচ্চপর্য়ায়ের প্রতিনিধিদল সম্প্রতি ওই তিন রাজ্য সফরে গিয়েছিল।  প্রতিনিধিদলের মোট সদস্য সংখ্যা ১৬। তিন রাজ্যের সব রাজনৈতিক প্রতিনিধিদল এবং রাজ্য প্রশাসনের পদস্থকর্তাদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। সফরের পর দিল্লি ফিরে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিন রাজ্যের বিধানসভা ভোটের আয়োজন কবে করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সফর। আশা রাখতে পারেন, কমিশন খুব শীঘ্রই মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ড বিধানসভার ভোটের দিন তারিখ জানিয়ে দেওয়া হবে। ত্রিপুরায় ক্ষমতায় আসীন বিজেপি। বাকি দুই রাজ্যে ক্ষমতায় জোট সরকার। সেই জোট সরকারে সামিল বিজেপিও। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় পালাবদল হয় কি না সেটাই দেখার।  ভোট হতে চলেছে এমন সময়ে যখন রাহুল গান্ধির চলছে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। 

আরও পড়ুন নির্বাচন কমিশনের রোষে গুজরাতের মুখ্যসচিব, ডিজি

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯