সরকারি কর্মসূচি ও দলের মধ্যে দূরত্ব বোঝালেন অভিষেক

মঞ্চে উঠে নমস্কার করে তৎক্ষণাৎ নেমে যান ডায়মন্ড হারবারের সাংসদ। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুরদুয়ারের (Alipurduar) প্রশাসনিক সভা মঞ্চে তখন সবে বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চের সামনে তখন বসে রয়েছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি এও জানিয়ে দেন, অভিষেক সরকারি মঞ্চে সাধারণত আসতে চান না। তবে মুখ্যমন্ত্রীর ডাকের পর ডায়মন্ড হারবারের সাংসদ মঞ্চে উঠে আসেন, না বসে নমস্কার করে কয়েক মুহূর্তের মধ্যে নেমেও যান। এই ঘটনার পর রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরকারি কর্মসূচির সঙ্গে দলীয় কর্মসূচির দূরত্ব রাখতে পছন্দ করেন এদিন তার প্রমাণ মিলল।

বৃহস্পতিবার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জানান, ‘আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছে। যেহেতু ও মেঘালয়ে গিয়েছিল। আমি ও বললাম, মঞ্চে আয়। কিন্তু ও বলল, ‘সরকারের অনুষ্ঠান। আমি রাজনৈতিক লোক। আমি যাব না।’ আমি বললাম, তুই তো এক জন সাংসদও। অন্তত এক বার এসে মানুষকে নমস্কার করার জন্য আমি অনুরোধ করব।’

মুখ্যমন্ত্রীর অনুরোধের পর মঞ্চে আসেন অভিষেক। তবে সরকারি কর্মসূচির সঙ্গে রাজনীতির সম্পর্ক না রাখার পক্ষে মুখ্যমন্ত্রীও। অভিষেককে মঞ্চে ডাকলেও তাঁর অবস্থানকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন। তিনি বলেন, ‘আমি খুব পছন্দ করি এটা। সরকারি কর্মসূচিতে রাজনৈতিক লোক কেন থাকবে? এখানে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকের কোনও না কোনও সরকারি পদ রয়েছে। কিন্তু ও (অভিষেক) একজন সাংসদ হিসাবে নিশ্চয়ই থাকতে পারে।’ এরপর মঞ্চে উঠে নমস্কার করে তৎক্ষণাৎ নেমে যান ডায়মন্ড হারবারের সাংসদ। 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং