Jio True 5G পরিষেবা এবার বাংলার এই দুই শহরেও

মঙ্গলবার থেকে রাজ্যের আরও দুটি শহর চলে এল Jio True 5G পরিষেবার আওতায়। এই দুটি শহর হল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও শহরতলির বুকে আগেই চালু হয়ে গিয়েছে 5G পরিষেবা। একই পরিষেবা চালু হয়ে গিয়েছে শিলিগুড়ি শহরের বুকেও। এবার সেই তালিকায় ঢুকে পড়ল বাংলার(Bengal) আরও দুটি বড় শহর। দুটিই রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায়। এই দুটি শহর হল আসানসোল(Asansol) ও দূর্গাপুর(Durgapur)। মঙ্গলবার দেশের ১৭টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫০টি শহরে চালু হয়ে গেল Jio True 5G পরিষেবা। বাংলায় এখন Jio ভিন্ন অন্য কোনও সংস্থা এই পরিষেবা দিচ্ছে না। সব থেকে বড় কথা পরিকাঠামো এখনও সেভাবে গড়ে উঠতে না পারার কারণে দেশের মাত্র ১৮৪ টি শহরে Jio True 5G পরিষেবা মিলছে। তবে আস্তে আস্তে এই পরিষেবার এলাকা বাড়ানোর কাজ করা হবে বলে এদিনও Jio’র তরফ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন কুয়াশাকে হাতিয়ার করে পাচার, বসিরহাটে উদ্ধার সোনার বিস্কুট

দেশের অগ্রণী এই মোবাইল নেটওয়ার্ক পরিষবা প্রদানকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এদিন থেকেই যেহেতু আসানসোল ও দুর্গাপুরে 5G পরিষেবা চালু হয়ে গেল তাই এই দুই শহরে যত Jio Customer বা গ্রাহক আছেন তাঁদের প্রত্যেকের মোবাইলে Jio Welcome Offer আসবে। ওই অফারের মাধ্যমে ওই গ্রাহকরা নিজেদের ফোনে 5G পরিষেবা চালু করতে পারবেন। সেজন্য বাড়তি কোনও টাকা লাগবে না। তবে সিম অবশ্যই 5G-তে Upgrade করতে হবে এবং 5G Supporte করে এমন মোবাইলই ব্যবহার করতে হবে। তাহলেই তাতে Jio True 5G পরিষেবার আওতায় আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে 1 GB পর্যন্ত স্পিড পাবেন গ্রাহকরা। Jio’র তরফ থেকে এদিন জানানো হয়েছে, তাঁরা চলতি বছরের মধ্যে বাংলার সমস্ত Jio গ্রাহকদের 5G পরিষেবার আওতায় নিয়ে আসতে চাইছেন। তার জন্য দ্রুত গতিতে প্রয়োজনীয় কাঠামোও গড়ে তুলতে শুরু করে দিয়েছেন তাঁরা। 

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক