প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, অফিসিয়ালি ঘোষণা

এদিন প্রেমিকের কাঁধে চড়ে দিতিপ্রিয়া দুটি ছবি আপলোড করলেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে দেখা যাচ্ছে, সাধারণ জিন্স-টপ পরে প্রেমিকের কাঁধে চড়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'Now it's official'।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুবয়স থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে আনাগোনা তাঁর। বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। শিশুবয়স থেকেই অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি। তবে তাঁর জনপ্রিয়তা বেড়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ থেকেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে নিয়ে। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলিব্রিটিদের ঘরে ঢুকে পড়তে খুব একটা বেশি সময় লাগেনা নেটিজেনদের। কখন কারা প্রেমে পড়ছেন, কখন কাদের বিচ্ছেদ ঘটছে সবটাই এখন নেটপাড়ার মুচমুচে গসিপে। সেলিব্রেটিদের জীবনে পান থেকে চুন খসলেই তা বনে যায় সংবাদের শিরোনাম।

বর্তমানে নেটপাড়ার চর্চিত বিষয়, কোন তারকা সম্পর্কে জড়াচ্ছেন, কোন তারকার সম্পর্ক ভাঙছে। যদিও টলি পাড়ার অভিনেত্রীদের নিয়ে সবসময়ই মেতে থাকেন ইনস্টাগ্রাম, ফেসবুকের ইউজাররা। আর তারকারাও ভক্তদের উদ্দেশে তাঁদের জীবনের সবকিছুই নিয়মিত শেয়ার করছেন। যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয়, টলিপাড়ার তরুণ অভিনেত্রী দিতিপ্রিয়াকে নিয়ে। প্রেমে পড়েছেন অভিনেত্রী। সদ্য অফিসিয়ালি ঘোষণা করলেন। টলিপাড়ায় বহুদিন আগে থেকেই তাঁকে নিয়ে চলছিল নানারকম গুঞ্জন। অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ আনাগোনা। ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু করলেও ইতিমধ্যেই বড়পর্দায় রাজত্ব শুরু করেছেন দিতিপ্রিয়া, সঙ্গে পুরোদমে চলছে ওয়েবসিরিজের কাজও। বর্তমানে তিনি কলেজ ছাত্রী, সাইকোলজি নিয়ে পড়ছেন। ছোট্ট ছোট্ট চুল, মারাত্মক ফিগার, আর মিষ্টি মুখের সৌন্দর্য সবটা দিয়েই দর্শকদের মন জয় করেছেন তিনি, এছাড়াও অভিনয়ে তাঁর জুড়ি মেলা ভার। অভিযাত্রিক সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র মহলে দখলদারি অভিনেত্রীর।

কিন্তু সবটার পরেও তাঁর ব্যক্তিগত জীবনের দখল কে করলেন। প্রেমিক সুহত্র মুখোপাধ্যায়, তিনিও একজন টলিউডের দাপুটে অভিনেতা। সম্প্রতি একেনবাবু-সহ, ইন্দু 2-এর মতো একাধিক ওয়েবসিরিজে অভিনয় করেছেন। এদিন প্রেমিকের কাঁধে চড়ে দিতিপ্রিয়া দুটি ছবি আপলোড করলেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে দেখা যাচ্ছে, সাধারণ জিন্স-টপ পরে প্রেমিকের কাঁধে চড়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘Now it’s official’। এরপরেই গুঞ্জন সুহত্রকে ভালোবাসার মানুষ হিসেবে পরিচয় দিলেন দিতিপ্রিয়া, কিন্তু কেউ কেউ বলছেন কোনো নতুন প্রজেক্টের ছবি হয়তো আপলোড করেছেন দিতিপ্রিয়া। কিন্তু বেশিরভাগ মানুষই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তবে আদতে কি লুকিয়ে রয়েছে তা একমাত্র দিতিপ্রিয়াই জানেন।

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী