প্রত্যেক জেলায় ও কমিশনারেটে পৃথক ডগ স্কোয়াড গড়তে চায় ভবানী ভবন

বড় বড় গোয়েন্দাদের হার মানায় সন্ধানী কুকুর। কিন্তু শুধুমাত্র কলকাতা পুলিশ ও তার আশেপাশের কমিশনারেটে থাকলেও গোটা রাজ্যের বিভিন্ন জেলায় নেই সন্ধানি কুকুর ওরফে স্নিফার ডগ

Share:

নিজস্ব প্রতিনিধি: যেখানে মানুষ কিংবা প্রযুক্তি ব্যর্থ হয়ে যায় সেখানে বড় ভূমিকা পালন করে সন্ধানি কুকুরেরা। বড় বড় গোয়েন্দাদের হার মানায় সন্ধানী কুকুর। কিন্তু শুধুমাত্র কলকাতা পুলিশ ও তার আশেপাশের কমিশনারেটে থাকলেও গোটা রাজ্যের বিভিন্ন জেলায় নেই সন্ধানি কুকুর ওরফে স্নিফার ডগ। যদিও জেলাতেও একাধিক জায়গায় এবার পৃথক ডগ স্কোয়াড গড়তে চায় রাজ্য পুলিশ। সেই মর্মে দক্ষ কুকুর কিনতে বিজ্ঞাপন দিয়েছে রাজ্য পুলিশ। মোট ২১৬ টি কুকুর কিনতে চাইছে রাজ্য পুলিশ। সব জেলাতেই তৈরি হবে কুকুরের ‘কেনেল’ বা আস্তানা। সম্প্রতি রাজ্য পুলিশের তরফে এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। ছুটির দিনগুলি কাটলেই মিলতে পারে কুকুর কেনার অনুমতি।

ভবানী ভবনের তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে, কমিশনারেট, জেলা পুলিশ ও রেল পুলিশ মিলিয়ে ৩৮টি জায়গায় ডগ স্কোয়াড তৈরি করা হবে। প্রতিটি ডগ স্কোয়াডে থাকবে চারটি সারমেয়। তাদের মধ্যে দু’টি হবে ‘ক্রাইম ট্র্যাকার’, অন্য দু’টি হবে ‘স্নিফার’। বেশি সারমেয় দেওয়া হবে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা গুলিতে। কারণ ইদানিং কালে মাদক ও নেশার সামগ্রী উত্তরবঙ্গের করিডোর দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। তাই সেই পাচার আটকাতে দক্ষ সন্ধানি কুকুর। প্রত্যেক ডগ স্কোয়াডে থাকবে একটি করে পশু চিকিৎসক।

ভবানী ভবন জানিয়েছে, এখন রাজ্য পুলিশের হাতে ৬০টি কুকুর আছে। তাদের মধ্যে ১০টি থাকে ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ ট্রেনিং সেন্টারে। অন্য কুকুরগুলি আছে বিভিন্ন জেলা, পুলিশ কমিশনারেট এবং রেল পুলিশের হাতে। কোনও জায়গায় দু’টির বেশি কুকুর নেই। নবান্ন প্রস্তাবে সম্মতি দিলে প্রত্যেক জায়গাতেই চার- পাঁচটি কুকুর থাকবে। এতে তদন্তে সুবিধা হবে। মূলত এক থেকে দু’মাসের কুকুরদের ট্রেনিং দিয়ে নিজস্ব ইউনিটে পাঠানো হয়। সেখানেই থাকবে ও তদন্তে সহযোগিতা করে। পাওয়া যায় বেতন, যা কুকুরের দেখভালের জন্য ব্যবহার হয়। তবে ল্যাব্রাডার ও জার্মান শেফার্ড গোত্রের কুকুরদের ঘ্রাণ শক্তি প্রবল। যা তদন্তে সহযোগিতা করতে পারে।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ