আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাগরদিঘিতে কংগ্রেসকে সমর্থন প্রসঙ্গে বৈঠকে সেলিম, প্রার্থী ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি বিধানসভা (Sagardighi Assembly) কেন্দ্রে উপনির্বাচনে (ByElection) নিজেদের প্রার্থীকে সমর্থন করার জন্য সিপিএমকে (CPIM) আবেদন জানিয়েছে কংগ্রেস (Congress)। বিষয়টি নিয়ে বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসুকে (Biman Basu) চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সাগরদিঘিতে কংগ্রেসকে সমর্থন করা হবে কি না তা নিয়ে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। শুক্রবার (Friday) এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপির (BJP) তরফে বুধবার এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দিলীপ সাহাকে (Dilip Saha) সাগরদিঘি উপনির্বাচনে লড়ার জন্য মনোনীত করেছে গেরুয়া শিবির।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়ার জন্য কংগ্রেসের তরফে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জেলার পরিচিত, প্রতিষ্ঠিত ব‌্যবসায়ী বাইরন বিশ্বাসকে। এই কেন্দ্রে বামেদের তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। সেই আবহে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বামফ্রন্ট (Left Front) চেয়ারম‌্যান বিমান বসুকে চিঠি লিখে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের জন্য অনুরোধ জানিয়েছেন। বিমান বসুকে সেই চিঠি লেখার পর বামেদের তরফে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বিষয়টি নিয়ে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, শুক্রবার সেই বৈঠকের পর এই বিষয়ে দলের তরফে জানানো হবে।

উল্লেখ্য আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন হবে। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ছিলেন ওই কেন্দ্রের বিধায়ক। গত ডিসেম্বর মাসে তাঁর প্রয়াণ ঘটে। এরপর জানুয়ারি মাসে সেখানে নির্বাচন করার জন্য দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সবার আগে এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। সাগরদিঘি ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।  

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানীগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ