চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম ৩

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident) মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে সল্টলেকে একটি চার চাকার গাড়ি উল্টো গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক জনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও ৪ জন।

জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত যুবকের নাম রাজবীর সিং কোহলি। তিনি ভবানীপুরের বাসিন্দা ছিলেন। সোমবার রাতে ওই যুবক এবং তাঁর সঙ্গে চার বন্ধু একটি গাড়িতে চেপে টেকনোপলিস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। বেশি গতিতে গাড়িটি চলছিল বলে জানা গিয়েছে। রাত পৌনে ১০টা নাগাদ গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নিউটাউন বক্স ব্রিজের কাছে উল্টে যায়। এই ঘটনার জেরে গুরুতর আহত হন রাজবীর এবং তাঁর বন্ধুরা। ঘটনার খবর পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে উদ্ধার করে দ্রুত বিধাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে রাজবীর সিং কোহলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম চার জনের নাম অংশ আগরওয়াল, ওম সাহা, সাবির, তানিশ।

অন্যদিকে পুলিশের তরফে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, গাড়িতে সামনের সিটে ছিলেন রাজবীর সিং কোহলি। চালকের আসনে ছিলেন তানিশ নামের যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিকট শব্দ পেয়ে তাঁরা ছুটে আসেন। এসে দেখেন একটি গাড়ি পুরোপুরি উল্টে পড়ে রয়েছে রাস্তার ধারে। আর জখম ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গাড়িতে থাকা যুবকরা। সবার থেকে রাজবীরের বেশি চোট ছিল বলে জানান তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ