করোনার ছোবলে একদিনে মৃত্যু ৯০৪ জনের, শুধু আমেরিকাতেই ২৭৬

দৈনিক সংক্রমণে শীর্ষে জাপান আর দৈনিক মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য স্বস্তি মিলল। বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৩৬ হাজার ১১০ জন। আর প্রাণ হারিয়েছেন ৯০৪ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে জাপান আর দৈনিক মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি দৈনিক সুস্থতার হারও স্বস্তি দিয়েছে। মারণ ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন এক লক্ষ ৯১ হাজার ১১০ জন।

শুক্রবার সকালে পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আরও এক লক্ষ ৩৬ হাজার ১১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মহামারী শুরুর পরে বিশ্বে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ৬৭ কোটি ৭০ লক্ষ ৭৫ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘন্টায় পূর্ব এশিয়ার দেশ জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৬৯ জন। তাইওয়ানে আরও ২০ হাজার ৯২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয়স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭১৭ জন। দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৬৬৪ এবং জার্মানিতে ১৪ হাজার ১৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৯০৪ জন। এ নিয়ে মহামারির প্রকোপ শুরু হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছেন ৬৭ লক্ষ ৭৮ হাজার ৯১০ জন। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। জাপানে একদিনে মারা গিয়েছেন ২২৩ জন। জার্মানিতে ১৩৪, তাইওয়ানে ৪৫ ও রাশিয়ায় ৪১ জন প্রাণ হারিয়েছেন।

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়