হুমকি দিয়ে সভাস্থল পাল্টেছে, ত্রিপুরায় দাঁড়িয়ে অভিষেক বললেন তৃণমূল ভয় পায় না

তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে বুক চিতিয়ে লড়াই করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ত্রিপুরায় (Tripura) দাঁড়িয়ে ফের বিজেপি (BJP) শাসিত সে রাজ্যের বিগত সরকারকে নিশানা করলেন। শুক্রবার ত্রিপুরার কমলপুর বিধানসভা কেন্দ্রে জনসভা থেকে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, জমি দাতাদেরকে হুমকি ধুমকি দিয়ে সভাস্থল পাল্টেছে শেষ মুহূর্তে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না।

শুক্রবার ত্রিপুরার কমলপুর বিধানসভা কেন্দ্রে জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডের। এদিন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সভা শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে অভিযোগ করেন, সভার জন্য জমিদাতাকে হুমকি দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে সভাস্থল পরিবর্তন করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি আজ এখানে সভা করব, শেষ মুহুর্তে সভাস্থল পাল্টেছে, যারা সভা করার জন্য মাঠ দিয়েছিল, তাদের ধমকে চমকে বলেছে , উইদ ড্র করো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভা করতে দেওয়া যাবে না। এত ভয় কেন বাবা। এরা একমাত্র ভয় পায় তৃণমূল কংগ্রেসকে। কারণ তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে বুক চিতিয়ে লড়াই করছে। ইডি, সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ বা মাথা নত করে না। তৃণমূল কংগ্রেস কোনওদিন আপোস করবে না।’

ত্রিপুরার পরিস্থিতি বাম জমানার থেকেও খারাপ হয়েছে বলে বিজেপিকে সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ত্রিপুরার মানুষ পরিবর্তন চায়। কারণ ২৫ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে, এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, পরিবর্তন এনেছিল। চার বছরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে চান? রইল সহজ রেসিপি

বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি