হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা তৃণমূল ছেড়ে ভাল তৃণমূলে যোগেও লাভ হল না কাজলের। অনাস্থা ভোটের মুখে বড় সিদ্ধান্ত নিলেন ফয়জুল হক ওরফে কাজল শেখ। ভোটাভুটি হওয়ার আগেই জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তাঁর দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছে প্রশাসন। ২০ অগস্ট বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার তথা নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশে ইস্তফা কার্যকর করা হয়েছে। ১৯ অগস্ট সভাধিপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেন কাজল শেখ। এরপর পদত্যাগের কারণ জানতে তাঁকে ব্যক্তিগত ভাবে হাজির হতে বলা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় নির্ধারিত কর্তৃপক্ষের সামনে হাজির হন তিনি। শুনানিতে কাজল জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি স্বেচ্ছায় পদ ছাড়ছেন। তাঁর উপর কোনও চাপ বা জোর করা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। কাজলের বক্তব্য শোনার পর তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর ১৪৪(৪) ধারায় তাঁর ইস্তফা অবিলম্বে কার্যকর করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব নির্বাহী আধিকারিকের কাছে তুলে দিতে হবে। বীরভূমের জেলাশাসক এবং জেলা পরিষদের নির্বাহী আধিকারিককেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা পরিষদের নথি, রেজিস্টার, সিলমোহর ও অন্যান্য সম্পত্তি হস্তান্তরের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: ‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

ইস্তফার পর কাজল শেখ বলেন, ‘আমি আগে মানুষ, তারপর আমার পরিচয়। আমি বিভাজন চাই না, বিদ্বেষ চাই না। এই আকাশের নিচেই আমার স্বপ্ন। এই মাটিতেই আমার শৈশব।’ ভোটাভুটির আগেই জেলা পরিষধের সভাধিপতি পদ থেকে তাঁর আচমকা পদত্যাগের কারণ নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর।

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

খোয়া-কাজু নয়, এবার বিট দিয়ে বানান বরফি, রইল রেসিপি

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে চান? রইল সহজ রেসিপি

বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার