‘ভোট পরবর্তী হিংসায়’ নতুন রিপোর্ট দিতে সিবিআই ও সিটকে নির্দেশ আদালতের

কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে ভোটপরবর্তী হিংসার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে ভোটপরবর্তী হিংসার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় সোমবার শুনানিতে সিবিআই ও বিশেষ তদন্তকারী দলকে নতুন নির্দেশ দিয়েছে আদালত। সোমবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসায় নতুন রিপোর্ট জমা দিতে হবে দ্রুত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কতদূর তদন্ত এগিয়েছে তা আদালতকে রিপোর্টের আকারে জানাতে হবে, এই নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি।

সোমবার ভোট পরবর্তী হিংসার তদন্তের অগ্রগতির একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয় সিটের তরফে। যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের মন্তব্য, ওই রিপোর্ট এক মাস পুরনো। তদন্ত প্রক্রিয়া এখন কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? তা নতুন রিপোর্টের আকারে আদালতকে জানাতে হবে। এদিন সিবিআই-এর তরফে আদালতকে জানানো হয়েছে, তদন্তভার হাতে পাওয়ার পর এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করেছে তারা। গ্রেফতারও হয়েছেন অনেকে। সেইসময়ই মামলাকারীদের তরফে আইনজীবী প্রিয়াঞ্জা টিবরেওয়াল ক্ষতিপূরণের প্রসঙ্গ তুললে আদালতের তরফে জানানো হয়, ‘তদন্ত শেষ হলে ক্ষতিপূরণের বিষয়টি দেখা যাবে।’

সেই সঙ্গে আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য প্রিয়াঙ্কা জানান, ‘শ্যামনগরের কিছু বাসিন্দা এখনও ঘরছাড়া। এমনকি তাঁরা কাজেও যোগ দিতে পারেননি।’ সেই আর্জির প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে, ‘যাঁরা ঘরছাড়া রয়েছেন এখনও, তাঁদের তালিকা তৈরি করে রাজ্যের হাতে তুলে দেওয়া হোক।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান