কালিগঞ্জে পুলিশের গাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৩

কালিগঞ্জের মোলান্দি এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে কালিগঞ্জ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে ফেরার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় নদিয়া জেলার কালিগঞ্জ থানার ওসি-সহ তিনজন জখম হয়েছিলেন। সেই ঘটনায় এবার তিনজনে গ্রেফতার (Arrest) করল পুলিশ। নদিয়ার কালিগঞ্জের মোলান্দি এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে কালিগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থেকে যায়, সেই বিষয়ে পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য পুরনো বোমাবাজির মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করতে সোমবার রাতে কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে অভিযান চালানো হয়। সোমবার রাত ন’টা নাগাদ কালীগঞ্জ থানার ওসি সৌরভ চক্রবর্তী কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে নিয়ে তল্লাশি অভিযানে যান। অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষমও হয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশের গাড়িতে তুলে তাকে নিয়ে গ্রামের রাস্তা থেকে বের হচ্ছিলেন তদন্তকারীরা। অভিযোগ, সেই সময় মোলান্দি স্কুলপাড়া এলাকায় আচমকা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া শুরু করে দুষ্কৃতীরা। সেই বোমার অভিঘাতে জখম ওসি সৌরভ চক্রবর্তী-সহ দুই সিভিক ভলান্টিয়ার। মঙ্গলবার বিকেল পর্যন্ত ওসি সৌরভ চক্রবর্তী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায় জানান, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা