চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ধেয়ে আসছে ঝড় ,বজ্রপাত ও শিলা বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ- এ আজ সিকিম দার্জিলিং এ শিলা বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গে আজ ও কাল দার্জিলিং, কালিংপং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শিলা বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হবে । সাথে হবে লাইটনিং । মালদা ও দিনাজপুর- এ লাইটনিং সহ ঝড় বৃষ্টি হবে। ১৭ মার্চ উত্তরবঙ্গে(NorthBengal) বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে। ১৮ ও ১৯ মার্চ উত্তর বঙ্গে শুধু বৃষ্টি হবে। এই কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, দক্ষিণবঙ্গে আজ শুধু সুন্দরবনে ঝড় বৃষ্টি হবে। আজ বিকেল এবং আগামীকাল বৃহস্পতিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। ১৭ই মার্চ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে ।সাথে শিলাবৃষ্টি ও বিক্ষিপ্তভাবে হতে পারে । হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে। দক্ষিণবঙ্গে ১৮-১৯ মার্চ অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে । ঝড়ো হাওয়াও থাকবে ৩০ থেকে ৪০ বেগে প্রতি ঘন্টায়।

আগামী সপ্তাহের ২০মার্চ, সোমবার দক্ষিণবঙ্গে(South Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেএবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে এই কালবৈশাখী হবে। কলকাতাতে এবং উপকূলে জেলাগুলোতে ১৮- ১৯ মার্চ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কালবৈশাখীতে বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তার জন্য হাওয়া অফিস থেকে সাধারণ মানুষকে এলার্ট করা হলো এবং বজ্রপাত কোথায় হবে অগ্রিম সেটা জানানো হবে হাওয়া অফিস থেকে। তাই সাধারণ মানুষকে হাওয়া অফিসের পূর্বাভাসে প্রতি মুহূর্তে এই কদিন নজর রাখার আবেদন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ