পেশাদার ফুটবলকে আলবিদা জানালেন বিশ্বকাপজয়ী ফুটবলার

১৭ বছর আগে জার্মান ক্লাব শালক ০৪-এর হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলেন মেসুত ওজিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশাদার ফুটবলকে আলবিদা জানালেন বিশ্বকাপজয়ী জার্মানি দলের অন্যতম সদস্য মেসুত ওজিল। আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বুট তুলে রাখার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সবকিছু ভেবেচিন্তে আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদারি ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। কিন্তু কয়েক মাস ধরে চোটে জর্জরিত।  যে কারণে বুঝতে পেরেছি সময় হয়েছে সবুজ ঘাসকে বিদায় জানানোর।’

১৭ বছর আগে জার্মান ক্লাব শালক ০৪-এর হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলেন মেসুত ওজিল। তার পরে নাম লেখান আর এক জার্মান ক্লাব  ওয়ের্ডার ব্রেমেনে। দুর্দান্ত খেলে ডিএফবি ফোকাল কাপ জেতানোর পাশাপাশি ২০০৯ উয়েফা কাপের ফাইনালেও তুলেছেন ব্রেমেনকে। তার পরেই ওজিলকে মোটা অর্থের বিনিময়ে কিনে নেয়  রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবের হয়ে দুর্দান্ত খেলে নজর কাড়েন সবার। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বেঁধে দলকে অনেক ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। দলের হয়ে ২০১২ সালে জেতেন লিগ শিরোপা। জেতেন জোড়া কোপা দেল রেও। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম নামী ক্লাব আর্সেনালে যোগ দেন। টানা আট বছর কাটান ওই ক্লাবে। যদিও শেষের দিকে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মনমালিন্যে জড়িয়ে পড়েন। ফলে আর্সেনাল ছেড়ে যোগ দেন তুরস্কের ফেনারবেচে।

২০১৪ সালে দুর্দান্ত ফর্মে থাকা ওজিল জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই করে নেন। দেশের বিশ্বকাপজয়ে বড় অবদান রাখেন এই মিডফিল্ডার। দেশের হয়ে ৯২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। গোল করেছেন ২৩টি। যদিও গত কয়েক বছর ধরেই চোট আঘাতে জর্জরিত ছিলেন ওজিল। আর চোটের কারণে ৩৪ বছর বয়সেই ফুটবলকে আলবিদা জানালেন।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে