১০০ দিনের ধাক্কা লাগবে পঞ্চায়েতের ভোটে, মানছেন পদ্মনেতারা

মমতাকে টাইট দিতে মোদি সরকার বাংলার ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আটকে রেখেছে। কিন্তু তার জেরে বিজপিকে ফল ভুগতে হবে পঞ্চায়েত ভোটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচন ২০২৪’র লোকসভা নির্বাচনের আগে কার্যত Semi Final Round হয়ে উঠেছে। তাই রাজ্য রাজনীতিতে এই নির্বাচনের গুরুত্ব অনেকটাই। কিন্তু সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই হারের ছায়া ছড়িয়ে পড়েছে বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে। সৌজন্যে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work Project) আগামী অর্থবর্ষেও ১ টাকাও বরাদ্দ না করার সিদ্ধান্ত। কৃষিক্ষেত্রের বাইরে বাংলার গ্রামীণ অর্থনীতির(Rural Bengal Economy) সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ের মাধ্যম হল এই ১০০ দিনের কাজের প্রকল্প। সেই প্রকল্পের সঙ্গে জড়িত গ্রাম বাংলার ১ কোটির বেশি জব কার্ড হোল্ডার(Job Card Holder)। অথচ সেই কাজের টাকা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলাকে(Bengal) দিচ্ছে না মোদি সরকার।

আরও পড়ুন বেসরকারি হাসপাতালগুলির জন্য কড়া নিয়মাবলী আনছে মমতার সরকার

১০০ দিনের কাজ নিয়ে রাজ্যের সঙ্গে দুয়োরানি সুলভ আচরণে খামতি নেই মোদি সরকারের। রাজ্যের কোটি কোটি মানুষের স্বার্থ স্রেফ অবজ্ঞা করে অনিয়মের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে বাংলার ওপর মনরেগা আইনের ২৭ নম্বর ধারা আরোপ করেছে কেন্দ্র। যার জেরে ১০০ দিনের কাজের প্রাপ্য সব টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে বাংলায়। শুধু তাই নয়, মেলেনি চলতি অর্থবর্ষের বরাদ্দও। কার্যত আগামী অর্থবর্ষেও একইভাবে বাংলাকে ও গারম বাংলার গরীব মানুষকে ভাতে মারার চক্রান্তের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। পর পর দু’বছরে ১০০ দিনের কাজের মোট ৬২ কোটি শ্রমদিবস তৈরি থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে নবান্ন। কিন্তু আশার আলো সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু মমতা টাইট দেওয়ার এই পন্থা যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জন্য যে ব্যুমেরাং হতে চলেছে সেটা বেশ বুঝতে পারছেন বঙ্গ বিজেপির নেতারা। গ্রাম বাংলার গরীব মানুষদের পেটে লাথি মেরে যে ভোট মিলবে না সেটা বেশ বুঝতে পারছেন তাঁরা। খহালি বুঝতে চাইছেন না দলের শীর্ষ নেতৃত্ব আর রাজ্যের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন রাজ্য সরকারি কর্মীদের Service Book Digitalised করছে নবান্ন

সব থেকে বড় কথা, সারা দেশে শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার। সম্প্রতি রাজ্য প্রশাসন জানতে পেরেছে, অন্যান্য সব রাজ্যের আবেদন অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষের ১০০ দিনের কাজের বরাদ্দ অনুমোদন করে দিয়েছে মোদি সরকার। ২০২২-২৩ অর্থবর্ষে এই খাতে বাংলায় ৩০ কোটি শ্রমদিবস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। আগামী অর্থবর্ষে তা ধরা হয়েছিল ৩২ কোটি। কিন্তু বরাদ্দ শূন্য হলে পুরো পরিকল্পনাই অথই জলে। ধাক্কা খাবে গ্রামীণ অর্থনীতিও। গ্রামের মানুষেরাও এখন দেখতে পাচ্ছেন নির্মম মোদি সরকার কীভাবে তাঁদের পেটে লাথি মেরে ভার কেড়ে নিচ্ছে। এরপরেও যদি বঙ্গ বিজেপির নেতারা আশা করেন যে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে গ্রাম বাংলার মানুষজন দুই হাত উপুড় করে বিজেপিকে ভোট দেবে তাহলে তাঁরা মুর্খের স্বররগে বসবাস করছেন বলেই সবাই ধরে নেবেন।

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের