Loading live market data...
Loading active stocks...
Connecting...

এপ্রিলে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করতে পারেন জগন্নাথ ধামের গর্ভগৃহ

সূত্রের খবর খবর, আগামী ৩ এপ্রিল কলকাতা থেকে দিঘায় রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা সফরে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর খবর, আগামী ৩ এপ্রিল কলকাতা থেকে দিঘায় রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের এই সফরে তিনি জেলায় নানান কর্মসূচিতে যোগ দেবেন।

তৃণমূল সূত্রের খবর, ৪ দিনের জন্য পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ এপ্রিল বিকালে হেলিকপ্টারে কলকাতা থেকে দিঘায় পৌঁছবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ওইদিন দিঘায় রাত্রিবাস করবেন তিনি। পরদিন ৪ এপ্রিল দিঘার হেলিপ্যাড ময়দানে বুথ ভিত্তিক কর্মী সম্বেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। ৫ এপ্রিল স্থানীয় মানুষজনের সঙ্গে জনসংযোগ কর্মসূচি রয়েছে। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগের কথা শুনবেন তিনি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না। বা পেতে কোনও সমস্যা হচ্ছে কি না সেই বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি শুনতে চান তৃণমূল নেত্রী। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দিঘার জগন্নাথ ধামের গর্ভগৃহ উদ্বোধনও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের সফর সেরে ৬ এপ্রিল আবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সফর ঘিরে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। জেলা প্রশাসনের শীর্ষকর্তারা মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ইতিমধ্যে বৈঠক সেরেছেন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে করেছেন। মুখ্যমন্ত্রীর সফর পর্বে কোথায় কীভাবে সমস্ত কর্মসূচির রূপায়ন করা হবে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়। অন্যদিকে তৃণমূল শিবিরের তরফেও বৈঠক করেন জেলা নেতৃত্ব। তমলুকে দলীয় বৈঠক সারেন সৌমেন মহাপাত্র সহ জেলা স্তরের নেতারা।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের