দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করলেন নভজ্যো‍ৎ সিং সিধু

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেল মুক্তির পরেই জানিয়ে দিয়েছিলেন, রাহুল গান্ধির পাশে থাকবেন তিনি। পাশে থাকার বার্তা দিতে বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যো‍ৎ সিং সিধু। রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কার সঙ্গেও দেখা করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার। ওই সাক্ষাতের পরেই টুইট করে সিধু বলেছেন, ‘যতই চাপ দেওয়া হোক না কেন, রাহুল গান্ধির প্রতি তাঁর বিশ্বাস এক ইঞ্চিও টলানো যাবে না।’

সাড়ে তিন দশক আগে গাড়ি পার্ক করা নিয়ে বচসার জেরেই গুরুনাম সিং নামে এক প্রবীণকে ধাক্কা মেরেছিলেন সিধু। পরে তা হাতাহাতিতে গড়ায়। সিধুর ঘুষিতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। এক বছরের জন্য সিধুকে জেলের সাজা শুনিয়েছিল শীর্ষ আদালত। গত বছরের মে মাসে আত্মসমর্পণ করেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার। দীর্ঘ ১০ মাস পাতিয়ালা জেলে কাটানোর পরে গত শনিবার মুক্তি পান তিনি।

এদিন বিকেলে দিল্লিতে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখাও করেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি সিধু। প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠকের পরে টুইট করে পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি লিখেছেন, ‘আমার মেন্টর রাহুল গান্ধি এবং বন্ধু, পথ প্রদর্শক প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করলাম।’ এর পরেই কারও নাম না করে সিধু  কিছুটা কটাক্ষ ছুঁড়ে দিয়ে লিখেছেন, ‘আপনারা আমাকে জেলে পুরতে পারেন, বন্দি বানাতে পারেন, আমার যাবতীয় আর্থিক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন, কিন্তু পঞ্জাব ও আমার নেতার প্রতি আমার দায়বদ্ধতা থেকে এক ইঞ্চি সরাতে পারবেন না।’

Published by:

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ