এইচ৩এন৮ বার্ড ফ্লুতে প্রথম মানুষের মৃত্যু হল চিনে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (World Health Organization) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এই প্রথম কোনও মানুষের মৃত্যুর ঘটনা ঘটল। চিনে এক মহিলার মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (World Health Organization) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। তবে এই ভাইরাস মানুষের মধ্যে এখনও বেশি ছড়ায়নি বলেও জানিয়েছে হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্টে জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে চিনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং (Guangdong) এর বাসিন্দা ৫৬ বছর বয়সী ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচ৩এন৮ (H3N8) দ্বারা সংক্রমিত হন তিনি। এরপর নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। যদিও চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও গত মাসে তাঁর মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়, তীব্র শ্বাসকষ্ট ও শ্বাসতন্ত্রে সংক্রমণ থাকায় ওই মহিলার বার্ড ফ্লু পরীক্ষা করা হয়েছিল। তখন তাঁর দেহে এইচ৩এন৮ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি মেলে। তবে তিনি কীভাবে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন, তা জানা যায়নি।

উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে চিনে প্রথমবারের মতো মানুষের দেহে এইচ৩এন৮ বার্ড ফ্লু’র হদিশ মেলে। চার বছর বয়সী এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রক জানায়। তবে মানুষের মধ্যে বার্ড ফ্লুর এই ধরনের ব্যাপক সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম। কিন্তু প্রথম শনাক্ত হওয়ার এক বছর পর এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত কোনো মানুষের মৃত্যু হল।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা