আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ টাকায় ঈদের নতুন জামা, আপ্লুত শিশুরা

নিজস্ব প্রতিনিধি: ঈদ (EID) মানে সকলের। ‘ওপরওয়ালা’র দরবারে ধনী-গরীবের কোনও ভেদাভেদ নেই। সকলেই সমান। তাহলে ঈদে কেউ নতুন জামা পরবে আবার কেউ পরবে না, তাই কি হয়? তাই ৫ টাকাতে নতুন জামা!

খুদেদের জামার এই বাজার বসেছিল পহেলা বৈশাখের দিন। এই দিনেই আসন্ন ঈদ- উল- ফিতরের জন্য জামা বিক্রি করা হলো মাত্র ৫টাকায়! আর নতুন জামা পেয়ে আপ্লুত তিনশোরও বেশি শিশু।

নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। প্রতিবারের মতো এবারেও নিজের ওয়ার্ডে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর অস্থায়ী দোকান থেকেই মাত্র ৫টাকার বিনিময়ে নতুন জামা পছন্দ করে নেয় শিশু বা শিশুর পরিবারের সদস্যরা। এমন ‘দোকান’ করতে কাউন্সিলরের সহযোদ্ধা তাঁর স্ত্রী আফরোজা খন্দকার লুনা।

দম্পতি জানাচ্ছেন, ভেদাভেদ ভুলিয়ে সকলের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। কেউ যাতে ‘দান’ না ভাবে তাই ৫টাকা করে ‘বিনিময় মূল্য’ নেওয়া হয়। আরও জানা গিয়েছে, ওই সব পাঁচ টাকা আবার ফিরিয়ে দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

‘কিং কোবরা’র সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ