ইউরোপে এক বছরে তাপপ্রবাহে মৃত ১৫৭০০

বিশ্বব্যাপী খরা, বন্যা এবং তাপপ্রবাহের ঘটনা বৃদ্ধির পিছনে গ্রিনহাউস গ্যাসের ব্যাপক নির্গমনকে দায়ী করেছে সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে ইউরোপে তাপপ্রবাহের জেরে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭০০ জন মানুষের। বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organisation) তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী খরা, বন্যা এবং তাপপ্রবাহের ঘটনা বৃদ্ধির পিছনে গ্রিনহাউস গ্যাসের ব্যাপক নির্গমনকে দায়ী করেছে সংস্থাটি। জাতিসঙ্ঘের সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা নিজেদের প্রতিবেদনে বলেছে, নির্দিষ্ট এলাকার তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড তিনটি গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়েছে ২০২২ সালে। আর যার ফলে সমস্ত মহাদেশে খরা, বন্যা এবং তাপপ্রবাহ প্রভাব ফেলেছে। শুধু তাই নয় পরিবেশের বায়ুমণ্ডলের এই পরিবর্তনের ফলে বহু আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

ডব্লিউএমও-এর সেক্রেটারি-জেনারেল পেটেরি তালাস (Petteri Taalas) শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন অব্যাহত রয়েছে, বিশ্বব্যাপী মানুষ চরম আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত ঘটনাগুলির দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।’ তাঁর আরও সংযোজন, ‘উদাহরণস্বরূপ, ২০২২ সালে পূর্ব আফ্রিকায় ক্রমাগত খরা, পাকিস্তানে রেকর্ড অতিবৃষ্টি এবং চিন ও ইউরোপে রেকর্ড তাপপ্রবাহ কয়েক মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছিল, খাদ্যজনিত নিরাপত্তাহীনতা তৈরি করেছিল, পরিযায়ী মানুষের সংখ্যা বাড়িয়েছিল এবং ক্ষতি হয়েছিল কয়েক বিলিয়ন ডলার।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম