লোকসভা ভোটে তামিলনাডুতে এআইএডিএমকে’র সঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপি

বুধবার রাতে দিল্লিতে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে এআইএডিএমকে (AIADMK) এবং বিজেপি (BJP) একসঙ্গে জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার রাতে দিল্লিতে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও রাজ্যের ৩৯ আসনের মধ্যে কোন দল কয়টি আসনে লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি।

বিজেপি এবং এআইএডিএমকে’এর শীর্ষ নেতৃত্ব বুধবার রাতে নয়াদিল্লিতে একটি বৈঠকে মুখোমুখি হন। সেই বৈঠকে বিজেপির তরফে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই (K Annamalai)। বৈঠকে উপস্থিত ছিলেন, এআইএডিএমকে এর সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী (Edappadi K Palaniswami)ও। প্রসঙ্গত তামিলনাড়ু বিজেপি নেতা কে আন্নামালাই সম্প্রতি এআইএডিএমকে’এর সঙ্গে জোটের বিরোধিতা করেছিলেন। এমনকি ২০২৪ সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব এআইএডিএমকে-র সঙ্গে জোট করলে তিনি পদত্যাগের হুমকিও দিয়েছিলেন। বৈঠকে তাঁর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সূত্রের খবর, দুই দলের নেতারা বৈঠকে ‘পারস্পরিক সম্মানের’ ভিত্তিতে ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য জোট চালিয়ে যাওয়ার জন্য ঐক্যমতে পৌঁছয়। তামিলনাড়ুতে শাসকদল ডিএমকে’কে পরাস্ত করতে এই জোট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দুই দলের নেতারা। তবে কোন দল কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা এখনও ঠিক হয়নি।

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের

বাড়িতে লাগান এই ৫ গাছ, অর্থকষ্ট কাকে বলে তা ভুলে যাবেন?

আজকের রাশিফলঃ শনির সুদৃষ্টি, সরকারি চাকরি পরীক্ষার্থীরা সুখবর পেতে চলেছেন..

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল