অভিষেকের উদ্যোগে খুলছে বন্ধ চা বাগান, খুশির হাওয়া শ্রমিকদের মাঝে

চা বাগান খোলার কথা ঘোষণার পর খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চা শ্রমিকদের কথা মাথায় রেখে বন্ধ চা বাগান খোলার জন্য উদ্যোগ নিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে সাংসদের উদ্যোগেই প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর খুলতে চলেছে ডুয়ার্সের কোহিনুর চা বাগান। চা বাগান খোলার কথা ঘোষণার পর খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বারোবিশায়, তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিষেক। সেখানে চা বাগানের শ্রমিকদের জন্য এই খুশির খবর ভাগ করে নেন তিনি। আগামী ৭ মে কোহিনুর চা-বাগানের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে মেরিকো অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আর ওইদিনই বাগান খুলে যাবে বলে জানান অভিষেক।

উল্লেখ্য কোহিনুর চা-বাগান খোলা নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকের দফতরে এক বৈঠক হয়েছে। সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাগান খোলার পর শ্রমিকদের যে মজুরি বাকি রয়ে গিয়েছে, সেই বকেয়া পারিশ্রমিকের বেশিরভাগটাই মিটিয়ে দেবেন মালিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও ঘোষণা করেন, কোহিনুর চা-বাগানের স্থায়ী প্রায় এক হাজার জন শ্রমিককে এক হাজার টাকা করে অগ্রিম দেওয়া হবে। চা শ্রমিকদের মজুরি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পূর্বের বাম সরকারকে কটাক্ষ করেন। বাম জমানায় চা-শ্রমিকদের মজুরি ছিল ৬৭ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে ২৫০ টাকা। তৃণমূল মানেই সামগ্রিক উন্নয়ন বলে জানান তিনি।

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ