গোয়ায় এসসিও বৈঠকে পাক-বিদেশমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন এস জয়শঙ্কর

১২ বছর পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারতে পা রাখলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) এর বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে (Bilawal Bhutto-Zardari) অভর্থ্যনা জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

১২ বছর পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারতে পা রাখলেন। তবে এই সফরে বিলাওয়াল ভুট্টোর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর কোনও বৈঠক হবে কি না তা এখনও স্পষ্ট নয়। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজে মদত দেওয়ার জন্য ভারতের তরফে একাধিকবার ইসলামাবাদের দিকে অভিযোগ করা হয়েছে। সেই আবহে এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস (SCO Council of Foreign Ministers) এর বৈঠকে যোগ দিলেন বিলাওয়াল ভুট্টো। এদিন গোয়ার বিমানবন্দরে পাক বিদেশমন্ত্রীকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান (Pakistan-Afghanistan-Iran division) বিভাগের যুগ্ম সচিব জেপি সিং।

অন্যদিকে গোয়ার বেনৌলিমে (Benaulim) চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। সেই বৈঠকে ভারত ও চিনের মধ্যে শান্তি ফেরাতে লক্ষ্য স্থির করা হয়েছে বলে জানান ভারতের বিদেশমন্ত্রী। উল্লেখ্য ভারতে আসার আগে বিলাওয়াল ভুট্টো এক ভিডিও বার্তায় বলেছিলেন যে তিনি ভারতে যাচ্ছেন  পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে। পাকিস্তানের তরফে এসসিওকে যে গুরুত্ব দেওয়া হয় এসসিও বৈঠকে তাঁর যোগদান সেই বার্তা দেয় বলে জানান তিনি।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে