চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গঙ্গা ভাঙন রোধে আগ্রহ দেখাল World Bank ও ADB

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা-পদ্মার ভাঙন(Ganga Erosion) ঠেকাতে একাধিকবার কেন্দ্রকে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিন্তু ভাঙন বিধ্বস্ত এলাকার মানুষের ভিটেমাটি বাঁচাতে মোদি সরকার(Modi Government) উদাসীন বলেই তাঁর অভিযোগ। এই কাজের জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা রাজ্যের একার পক্ষে খরচ করা কার্যত অসম্ভব। তাই কিছুদিন আগেই মালদা(Malda) ও মুর্শিদাবাদ(Nurshidabad) জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিকল্প পথ খোঁজার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। বলেছিলেন ভাঙন রোধে বিশ্ব ব্যাঙ্ক বা World Bank এবং Asian Development Bank বা ADB’র সঙ্গে কথা বলতে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে ফিরেই এই দুই আন্তর্জাতিক ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। সূত্রে জানা গিয়েছে দুই ব্যাঙ্কই এই কাজের জন্য রাজ্য সরকারকে ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুন ‘মণিপুরে যাচ্ছেন না কেন’, শাহি সফর নিয়ে প্রশ্ন তুললেন মমতা

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই আন্তর্জাতিক ব্যাঙ্কের সঙ্গে রাজ্যের আলোচনা ইতিবাচক পথেই এগিয়েছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই পরবর্তী আলোচনার জন্য প্রস্তুতি নেবে নবান্ন। এই দুই সংস্থার অর্থসাহায্য মিললে সামগ্রিকভাবে বড় প্রকল্প হাতে নেওয়া যাবে বলে মত রাজ্যের আধিকারিকদের। এছাড়া, আগামী সপ্তাহেই ফরাক্কা ব্যারেজ সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার সঙ্গে মুখ্যসচিবের বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠক নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ভাঙন ঠেকাতে কী কী করা প্রয়োজন, তা নিয়ে সার্বিক আলোচনা ওই বৈঠকে হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন চলতি মাসের কলকাতার রাস্তায় ১০০ এসি বাস

প্রসঙ্গত, মালদহের মানিকচক থেকে মুর্শিদাবাদের নূরপুর পর্যন্ত ১৬৩ কিলোমিটার নদী পাড়ের মধ্যে ১২০ কিলোমিটার অংশেই ভাঙন প্রতিরোধে কাজ করার প্রয়োজন। ফরাক্কা ব্যারেজের দু’দিকে মাত্র ১৯ কিলোমিটার অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের, বলে রাজ্যকে জানিয়েছিল মোদি সরকার। পরবর্তীকালে এ বিষয়ে বিহার-ঝাড়খণ্ডকে নিয়ে বৈঠক হলেও কোনও সামগ্রিক পরিকল্পনা তৈরি করতে পারেনি কেন্দ্র। সূত্রের খবর, এই সমস্ত বিষয় উঠে আসতে পারে মুখ্যসচিবের বৈঠকে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সামশেরগঞ্জে দ্রুত ভাঙন রোধে কাজ শুরুর তোড়জোড় চলছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ