পিক অ্যাপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাইকের, মৃত্যু তিন জনের

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। রবিবার সকালে খড়দায় (Khardaha) এক পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষের ফলে দুই বাইক আরোহী ও অন্য আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তিন জন বাইকে চেপে ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে বি টি রোড ধরে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি খুব বেশি গতিতে যাচ্ছিল। আচমকা একটি পিক আপ ভ্যানে ধাক্কা মারে সেটি। সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়েন রাস্তায়। পিক আপ ভ্যানে থাকা আর এক যুবকও ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তিন জনের হয়।

অন্যদিকে এই ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় খড়দা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। স্থানীয় এক ব্যক্তি জানান, বাইকে চেপে যুবক দুজন ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। রাস্তাতেই একটা পিকআপ ভ্যানে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়তেই দুজনের মৃত্যু হয়।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন