তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, ব্যাহত যাত্রী পরিষেবা

আরামবাগ-তারকেশ্বর রুটের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: চড়া রোদে নাজেহাল বঙ্গবাসী। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। আর এরই মাঝে ব্যাহত হলো (RAIL) রেল পরিষেবা। চূড়ান্ত দুর্ভোগের শিকার যাত্রীরা। জানা গিয়েছে, তীব্র গরমে বেঁকে গিয়েছে রেললাইন।

আরামবাগ-তারকেশ্বর রুটের ঘটনা। মঙ্গলবার দুপুরে তীব্র রোদের ফলে বেঁকে যায় এই রুটের পাত। খবর, এই ঘটনাটি ঘটেছে তালপুরের কাছে। যার জেরে বন্ধ মায়াপুর-আরামবাগ রুটে ট্রেন (TRAIN) চলাচল। এই মুহূর্তে আটকে রয়েছে ২টি ট্রেন। এই গরমে ট্রেন আটকে থাকার ঘটনায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। রেল সূত্রে খবর, লাইন মেরামতির কাজ চলছে।

অন্যদিকে, মঙ্গলবার ফের পথ চলা শুরু করেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। রেল জানিয়েছে, সোমবার ট্রেন মেরামতির পর আজ নির্ধারিত সময়েই হাওড়া থেকে ছেড়েছে ট্রেন। অন্যান্য দিনও পরিষেবা থাকবে স্বাভাবিক। প্রসঙ্গত, গত রবিবার পুরী থেকে হাওড়া আসার সময়ে বিকেল সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন। প্রাকৃতিক দুর্যোগের সময় ট্রেনের ওপরে ভেঙে পড়ে গাছের ডাল। যার ফলে ভেঙে যায় ট্রেনটির বনেটের বেশ কিছু অংশ। ভেঙে যায় পেন্টোগ্রাফ। ওড়িষার বৈতরণী এবং মঞ্জুরি রোড স্টেশনের কাছে ঘটেছিল এই দুর্ঘটনাটি।

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের