সাভারকরের বায়োপিকে ইতিহাস বদলের চেষ্টা, রণদীপের কাণ্ডে ক্ষেপে বম্ব স্বস্তিকা, চন্দ্রচূড়, জয়জিৎ-রা

এটা তো বাঙালির অপমান! দিল্লি থেকে একটা ভুল ইতিহাস প্রচারের চেষ্টা করা হচ্ছে। আমার ছেলে পর্যন্ত বিষয়টা দেখে বিরক্ত। নতুন প্রজন্ম কি ভুল ইতিহাস শিখে বড় হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র বীর সাভারকরের আত্মজীবনীর প্রথম লুক। সেখানে অভিনয় করছেন, অন্যতম প্রতিভাবান অভিনেতা রণদীপ হুডা। ছবিটির পরিচালনাও তিনি করেছেন। স্বাধীনতা সংগ্রামী তথা হিন্দু মতাদর্শে বিশ্বাসী ভিডি সাভারকরের ১৪০ তম জন্মদিন উপলক্ষে গতকাল ২৮ মে মুক্তি পেয়েছে এই ছবির প্রথম পোস্টার এবং টিজার। ছবিতে রণদীপকে অন্য লুকে দেখা মাত্রই উত্তেজনা প্রকাশ করেছেন ভক্তরা। কিন্তু লুক আশ্চর্যজনক হলেও পোস্টে অভিনেতার ক্যাপশন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। টিজারটি প্রকাশ করেই অভিনেতা রণদীপ ইনস্টাগ্রামে লেখেন, মুক্তিযোদ্ধা বীর সাভারকরের থেকেই নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং অনুপ্রেরণা পেয়েছিলেন। এমনকী ব্রিটিশদের তালিকায় মোস্ট ওয়ান্টেড ভারতীয় হিসেবে নাম ছিল বলে দাবি করেন তিনি। আর এটি ভাইরাল হওয়া মাত্রই খেপে বম্ব টলিউড অভিনেত্রীরা। শুরু হয় সমালোচনা।

স্বস্তিকা মুখোপাধ্যায়, চন্দ্রচূড় ঘোষ, জয়জিৎ-সহ একাধিক অভিনেতা সরব হন এই লেখার বিরুদ্ধে। স্বস্তিকা এদিন টুইটারে নিজের মত প্রকাশ করে লেখেন, ‘ক্ষুদিরাম বসু মাত্র ১৮ বছর বয়সে মারা গিয়েছেন। কেউ তার আগে কী করে তাঁকে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন? নেতাজি নেতাজি হয়েছিলেন, কেউ তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলে! ভগৎ সিংয়ের ইতিহাস সবার জানা। তাহলে পৃথিবীর ঠিক কোন জায়গা থেকে এই অনুপ্রেরণামূলক গল্পগুলো প্রকাশ্যে আসছে?’ প্রায়ই একই মত পোষণ করে চন্দ্রচূড় ঘোষ লেখেন, ‘সাভারকর নেতাজি, ক্ষুদিরামকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন? সত্যি? এরম কল্পনা করার অর্থটা কী? উনি মানুষ হিসেবে কেমন ছিলেন শুধু সেটুকু ছবিতে বললেই তো হয়। সেটাই তো যথেষ্ট। গান্ধীবাদীরা তাঁর সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না।’ উল্লেখ্য, চন্দ্রচূড় ঘোষ দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করেছেন এবং নানা অজানা তথ্য মানুষের সামনে তুলে ধরেছেন। তাই রণদীপের এই পোস্টে তিনি ক্ষুব্ধ।

এদিকে জয়জিৎ ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘রণদীপ অভিনেতা হিসেবে আমি আপনাকে শ্রদ্ধা করি এবং ভালবাসি, কিন্তু ছবির প্রচার করতে এ রকম ভুয়ো খবর ছড়াবেন না। যে ইতিহাস ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা না জেনে প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করুন।’ এমনকী একটি বেসরকারি সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘এটা তো বাঙালির অপমান! দিল্লি থেকে একটা ভুল ইতিহাস প্রচারের চেষ্টা করা হচ্ছে। আমার ছেলে পর্যন্ত বিষয়টা দেখে বিরক্ত। নতুন প্রজন্ম কি ভুল ইতিহাস শিখে বড় হবে? তিন স্বাধীনতা সংগ্রামীকে রণদীপ তাঁর পোস্টে ‘বিপ্লবী’ উল্লেখ করেছেন! নির্মাতারা কি শব্দটার প্রকৃত অর্থ জানেন? এগুলো খুবই হতাশাজনক ঘটনা। অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত!’ প্রসঙ্গত এই ছবিতে অভিনয়ের জন্যে রণদীপ হুডা ২৬ কেজি ওজন ঝরান নিজের। ছবি প্রযোজনা করেছেন রণদীপ হুডা, আনন্দ পণ্ডিত এবং সন্দীপ সিং।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন