টুইটারের সম্পত্তির মূল্য কমেছে ৬৭ শতাংশ, চরম লোকসানের মুখে মাস্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পাক্কা বেওসায়ী তিনি। ধুরন্ধর ব্যবসায়িক বুদ্ধির জোরে বিশ্বের সেরা ধনীর সিংহাসনেও বসেছিলেন এক সময়ে। সেই ইলন মাস্কই এখন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে আপশোষ করছেন। কেননা, বছর খানেক আগে টুইটার কিনতে তিনি যে অর্থ ব্যয় করেছিলেন, বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির সম্পত্তির পরিমাণ তার এক তৃতীয়াংশে দাঁড়িয়েছে। অর্থা‍ৎ প্রায় ২৯ বিলিয়ণ ডলার ক্ষতি হয়েছে টেসলা কর্ণধারের।

জ্যাক ডরসির সংস্থা টুইটার কিনতে ৪৪ বিলিয়ন ডলার খরচ করেছিলেন মাস্ক। তার মধ্যে ছিল ৩৩.৫ বিলিয়ন ডলারের ইক্যুইটি। কিন্তু হাত বদলের পর থেকেই টুইটারের বাণিজ্যিক আয় কমতে শুরু করে। মাস্কের খামখেয়ালিপনার কারণে প্রায় ৫০ শতাংশ বিজ্ঞাপন আয় খুঁইয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। ‘ফিডেলেটি’ নামে এক মার্কিন আর্থিক প্রতিষ্ঠান টুইটারের মূল্যায়ন করতে গিয়ে জানিয়েছে, গত নভেম্বর মাসেই টুইটারের বাজার দর ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। নতুন বছরেও লাগাতার শেয়ার বাজারে ধাক্কা খেয়ে চলেছে মাস্কের সংস্থা। গত মার্চ পর্যন্ত প্রায় ৬৭ শতাংশ মূল্য হারিয়েছে টুইটার।

সংস্থার আয় বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন টুইটার কর্ণধার ইলন মাস্ক। টুইটারে নীল চিহ্ন বা ব্লু টিক ব্যবহারের জন্য মাসিক চাঁদা চালু করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির মাত্র এক শতাংস ব্যবহারকারী ব্লু টিকের সাবস্ক্রিপশন নিয়েছেন। মাস্কের খামখেয়ালিপনার কারণে বাণিজ্যিক বিজ্ঞাপন দাতারাও টুইটারে বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ হারিয়েছেন। সম্প্রতি এক সাক্ষা‍ৎকারে মাস্ক স্বীকার করে নিয়েছিলেন, বাজার দরের চেয়ে অনেক বেশি মূল্যে তিনি টুইটার কিনেছিলেন।  

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?